×

প্রবাস

সৌদিতে মিসাইল হামলায় বাংলাদেশি যুবকের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ১১:১৪ এএম

সৌদিতে মিসাইল হামলায় বাংলাদেশি যুবকের মৃত্যু

ছবি : সংগৃহীত

সৌদি আরবে মিসাইল হামলায় গুরুতর আহত ময়মনসিংহের আব্দুল্লাহ আল মামুন (৩৫) নামের এক প্রবাসী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (১৮ মার্চ) সকালে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার বাবা।

নিহত মামুন গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ভরভরা গ্রামের শহীদ সওদাগরের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, গত ৮ মার্চ (রোববার) ইফতারের আগ মুহূর্তে সৌদি আরবের আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে মিসাইল বিস্ফোরণ ঘটে। এতে মামুন মিয়া গুরুতর আহত হন। পরে তাকে আল খারিজ শহরের ডাক্তার সোলাইমান আল হাবিব হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৭ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তাকে মৃত ঘোষণা করা হয়। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরো পড়ুন : ইরান ইস্যুতে ট্রাম্প-যুক্তরাজ্য দ্বন্দ্ব, ঝুঁকিতে রাজা চার্লসের যুক্তরাষ্ট্র সফর

নিহতের মামাতো ভাই শাওন মড়ল জানান, বিস্ফোরণে গুরুতর আহত হয়ে মামুন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং পরবর্তীতে সেখানেই মারা যান। তার একটি ছেলে সন্তান রয়েছে।

আব্দুল্লাহ আল মামুনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনরা দ্রুত তার মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, একই ঘটনায় কিশোরগঞ্জের বাচ্চু মিয়া ও টাঙ্গাইলের মোশাররফ হোসেন নিহত হন এবং মামুনসহ আরো কয়েকজন প্রবাসী বাংলাদেশি আহত হন। হামলায় মামুনের শরীরের প্রায় ৭২ শতাংশ পুড়ে গিয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘যুদ্ধ না শান্তি : কোন পথে বিশ্ব’ গ্রন্থের মোড়ক উন্মোচন

‘যুদ্ধ না শান্তি : কোন পথে বিশ্ব’ গ্রন্থের মোড়ক উন্মোচন

ঈদের ছুটিতে খোলা থাকবে ব্যাংকের যেসব শাখা

ঈদের ছুটিতে খোলা থাকবে ব্যাংকের যেসব শাখা

ইসরায়েলি হামলায় লেবাননে  নিহত ৬

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত ৬

ঢাকাসহ যেসব বিভাগে হতে পারে কালবৈশাখী

ঢাকাসহ যেসব বিভাগে হতে পারে কালবৈশাখী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App