×

রাশিয়া

রুশ হামলায় ইউক্রেনে নিহত ১০

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ জুন ২০২৬, ০২:২৪ পিএম

রুশ হামলায় ইউক্রেনে নিহত ১০

ছবি : সংগৃহীত

ইউক্রেনের রাজধানী কিয়েভ ও দিনিপ্রোসহ কয়েকটি শহরে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। মঙ্গলবার (২ জুন) ভোরে চালানো এ হামলায় অন্তত ১০ জন নিহত এবং প্রায় ১০০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেন।

স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চার বছরেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধে রাশিয়া ধারাবাহিকভাবে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়ে আসছে। অন্যদিকে ইউক্রেনও সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়ার তেল স্থাপনা ও সামরিক অবকাঠামোর ওপর হামলা জোরদার করেছে। তবে উভয় পক্ষই বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করে আসছে। খবর রয়টার্স।

গত সপ্তাহে রুশ-নিয়ন্ত্রিত লুহানেস্ক অঞ্চলের একটি ছাত্রাবাসে ড্রোন হামলায় ২১ জন নিহত হওয়ার ঘটনার পর কিয়েভে ধারাবাহিক হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছিল মস্কো। যদিও ওই হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইউক্রেন।

প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে, কিয়েভের বিভিন্ন বহুতল ভবনের কাছে শক্তিশালী বিস্ফোরণ ঘটছে এবং আকাশজুড়ে ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়েছে। শহরটির মেয়র ভিটালি ক্লিচকো জানান, রাতভর হামলায় রাজধানীতে অন্তত চারজন নিহত এবং ৫৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে শিশুও রয়েছে।

তিনি জানান, একটি ২৪ তলা আবাসিক ভবনে সম্ভবত ক্ষেপণাস্ত্র আঘাত হানলে ভবনের একটি অংশ ধসে পড়ে। ধ্বংসস্তূপের নিচে আরো মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে একটি ৯ তলা অ্যাপার্টমেন্ট ভবনসহ কয়েকটি স্থাপনায় আগুন লাগে।

আরো পড়ুন : যে কৌশলে শক্তিশালী নেতৃত্বের ভাবমূর্তি গড়েছেন পুতিন

ক্লিচকোর ভাষ্য অনুযায়ী, ওবোলোন জেলায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। পাশাপাশি খোলা জায়গার আরো দুটি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যার একটি একটি কিন্ডারগার্টেনের নিকটবর্তী এলাকায়।

হামলার সময় নিরাপদ আশ্রয়ের খোঁজে হাজার হাজার মানুষ কিয়েভের মেট্রো স্টেশনগুলোতে ছুটে যান। অনেককে প্রয়োজনীয় সামগ্রী ও গদি নিয়ে ভূগর্ভস্থ স্টেশনগুলোতে আশ্রয় নিতে দেখা যায়। এ সময় রুশ হামলা প্রতিহত করতে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয় তৎপরতাও লক্ষ্য করা গেছে।

ভোর হওয়ার পরও রাজধানীর বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্ত ভবনগুলোতে তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাণিজ্য-বিনিয়োগ-রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের ওপর গুরুত্বারোপ

স্বরাষ্ট্রমন্ত্রী-নরওয়ের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাণিজ্য-বিনিয়োগ-রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের ওপর গুরুত্বারোপ

রুশ বাহিনীর কাছে ‘বিক্রি’ ৩০ যুবককে দেশে ফেরাতে কাজ করছে সরকার

রুশ বাহিনীর কাছে ‘বিক্রি’ ৩০ যুবককে দেশে ফেরাতে কাজ করছে সরকার

জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকীতে বাগেরহাটে যুবদলের আলোচনা সভা-দোয়া মাহফিল

জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকীতে বাগেরহাটে যুবদলের আলোচনা সভা-দোয়া মাহফিল

তোফায়েলের জানাজার আগে ভোলায় ছাত্রদল-যুবদলের বিক্ষোভ

তোফায়েলের জানাজার আগে ভোলায় ছাত্রদল-যুবদলের বিক্ষোভ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App