×

রাশিয়া

ইউরোপকে অবশ্যই শাস্তি পেতে হবে: মেদভেদেভ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ১০:১২ এএম

ইউরোপকে অবশ্যই শাস্তি পেতে হবে: মেদভেদেভ

রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ।

রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমাদের হাইব্রিড যুদ্ধ শেষে ইউরোপকে অবশ্যই শাস্তি পেতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। 

মেদভেদেভের মতে, ইউরোপ বিশ্বব্যাপী রুসোফোবিয়ার (রাশিয়াভিতী) প্রাথমিক শক্ত ঘাঁটিতে পরিণত হয়েছে। খবর তাসের।

তিনি আরো বলেছেন, ইস্তাম্বুল চুক্তিকে খাটো করে দেখেছে, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে প্রচারণা চালিয়েছে এবং যুদ্ধে ক্ষতির কথা বিবেচনা না করে উভয় পক্ষকে যুদ্ধের ইন্ধন দিয়েছে ইউরোপ।

মেদভেদেভে সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রাম চ্যানেলে তার অ্যাকাউন্টে লিখেছেন, রাজনৈতিক, অর্থনৈতিক এবং বিভিন্ন হাইব্রিড কৌশলে ইউরোপকে অবশ্যই শাস্তি দিতে হবে। আমাদের অবশ্যই ইউরোপে ধ্বংসাত্মক কর্মকাণ্ডকে উৎসাহিত করতে হবে, তারা আমাদের ওপর যেভাবে করেছে।

আরো পড়ুন : তদন্তের আগে বিধ্বস্ত বিমান নিয়ে মন্তব্য করতে চায় না রাশিয়া

তিনি আরো লিখেছেন, ভবিষ্যতের নাগরিক অস্থিরতার বন্যায় ইউরোপীয় আমলাদের সব বিদ্বেষপূর্ণ মুখ ধুয়ে ফেলা হবে বলেও জানিয়েছেন মেদভেদেভ।

মেদভেদেভ বলেন, রাজনীতিবিদরা বিশ্বাস করেন রাশিয়া অবশ্যই যুক্তরাষ্ট্রকে সব সময় উপেক্ষা করে এসেছে। যদিও তার মতে, এশিয়া এবং ল্যাটিন আমেরিকার দুর্বল দেশগুলো পশ্চিমাদের চাপের কাছে নতি স্বীকার করে আসছে এবং তাই রুশবিরোধী পশ্চিমা প্রচারণায় তাদের নিষ্ক্রিয়তাকে ক্ষমা করা উচিত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

শেরপুর ১২ দিনে পাঁচ মাদরাসাশিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগ

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App