×

ফলাফল

৪৮তম বিশেষ বিসিএসের এমসিকিউতে উত্তীর্ণ ৫২০৬ প্রার্থী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ০৮:১৪ এএম

৪৮তম বিশেষ বিসিএসের এমসিকিউতে উত্তীর্ণ ৫২০৬ প্রার্থী

বিসিএসের এমসিকিউতে উত্তীর্ণ

চিকিৎসক নিয়োগে ৪৮তম বিশেষ বিসিএসের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে, তাতে সহকারী সার্জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে সব মিলিয়ে ৫ হাজার ২০৬ জন প্রার্থী মৌখিক পরীক্ষা দেওয়ার যোগ্য বিবেচিত হয়েছেন।

ভাইভা শেষে তাদের মধ্যে ৩ হাজার চিকিৎসক সরকারি চাকরিতে যোগ দেওয়ার সুযোগ পাবেন। সরকারি কর্ম কমিশন-পিএসসি রোববার রাতে এ পরীক্ষার ফল প্রকাশ করে।

তাতে দেখা যায়, এমসিকিউ পরীক্ষায় সহকারী সার্জন পদে ৪ হাজার ৬৯৫ এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১১ জনকে সাময়িকভাবে উত্তীর্ণ ঘোষণা করা হয়েছে।

গত শুক্রবার ৪১ হাজার ২৫ জন প্রার্থীর জন্য এ বিসিএসের ২০০ নম্বরের এমসিকিউ পরীক্ষার আয়োজন করেছিল পিএসসি। প্রতিটি শূন্য পদের বিপরীতে আবেদন জমা পড়েছিল প্রায় ১৪টি। ২১ জুলাই সোমবার এ পরীক্ষার ফল প্রকাশ করার কথা ছিল।

পিএসসি জানিয়েছে, পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল ও প্রাসঙ্গিক তথ্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে।

কেবল এমসিকিউ পদ্ধতির লিখিত পরীক্ষায় উত্তীর্ণরাই ১০০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন।

৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় গত ২৯ মে। এ বিসিএসের মাধ্যমে তিন হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।

এর মধ্যে সহকারী সার্জন পদে দুই হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনকে নিয়োগ দেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App