×

রংপুর

রংপুরে পুকুরে ডুবে প্রাণ ভাই-বোনের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৫:৩৭ পিএম

রংপুরে পুকুরে ডুবে প্রাণ ভাই-বোনের মৃত্যু

ছবি : সংগৃহীত

রংপুরের পীরগাছায় পুকুরে গোসল করতে নেমে রংপুরের পীরগাছায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে, যারা সম্পর্কে ভাই-বোন।

শুক্রবার (৫ জুন) সকালে উপজেলার কৈকুড়ী ইউনিয়নের নজর মাহমুদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো ওই এলাকার সজিব মিয়ার ছেলে রাজীব মিয়া (৬) ও শাহজাহান মিয়ার মেয়ে সেনাতুল আক্তার (৪)। সম্পর্কে তারা চাচাতো-জ্যাঠাতো ভাইবোন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শুক্রবার সকাল ১০টার দিকে দুই শিশু একসঙ্গে খেলতে বের হয়। দীর্ঘ সময় পার হলেও তারা বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে দুই শিশুর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা চিৎকার করে লোকজনকে ডাকেন।

পরে দ্রুত তাদের পুকুর থেকে উদ্ধার করা হলেও ততক্ষণে দুই শিশুরই মৃত্যু হয়। একসঙ্গে দুই শিশুর নিথর দেহ দেখে স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় শোকের মাতম নেমে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পীরগাছা থানার ওসি একেএম খন্দকার মুহিব্বুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় পঞ্চমুখ ইলন মাস্ক

পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় পঞ্চমুখ ইলন মাস্ক

ঢাবির হলের মূল ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের শোক-ব্যানার

ঢাবির হলের মূল ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের শোক-ব্যানার

হাম উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু

হাম উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু

ঘাঘট নদীতে গোসলে নেমে বেরোবি শিক্ষার্থীর মৃত্যু

ঘাঘট নদীতে গোসলে নেমে বেরোবি শিক্ষার্থীর মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App