×

রংপুর

লালমনিরহাট সীমান্ত

৩৩ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

Icon

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৫:০৪ পিএম

৩৩ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

ছবি: সংগৃহীত

লালমনিরহাটের তিনটি পৃথক সীমান্ত দিয়ে ৩৩ জন ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে সীমান্তে টহলরত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দিয়েছেন। এ ঘটনায় সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

শুক্রবার ভোরে জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। ১৫ বিজিবি ও ৬১ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

বিজিবির মিডিয়া সেল সূত্রে জানা গেছে, ৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের অধীন বড়খাতা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় শুক্রবার ভোর ৫টার দিকে ১১ জন এবং পয়ষট্টিবাড়ি বিওপি এলাকায় ১০ জনকে ভারত থেকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করা হয়। তাদের মধ্যে বড়খাতা এলাকায় তিনজন পুরুষ ও আটজন নারী এবং পয়ষট্টিবাড়ি এলাকায় পাঁচজন পুরুষ ও পাঁচজন নারী রয়েছেন।

খবর পেয়ে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে। ফলে পুশ-ইনের শিকার ব্যক্তিরা বাংলাদেশে প্রবেশ করতে পারেননি এবং বর্তমানে তারা ভারতীয় সীমান্তের অভ্যন্তরে অবস্থান করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

অন্যদিকে একই সময়ে ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন দুর্গাপুর ও দিঘলটারী বিওপির টহলদল সীমান্ত পিলার ৯২৫ ও ৯২৭-এর কাছে ভারতীয় সীমান্ত এলাকায় আরও ১২ জন সন্দেহভাজন ব্যক্তির উপস্থিতি লক্ষ্য করে। বিজিবি সদস্যরা মাইকে সতর্কবার্তা দিলে তারা ভারতীয় সীমান্তের ভেতরেই অবস্থান নেয়। তাদের পরিচয় নিশ্চিত করতে প্রতিপক্ষ ৩ বিএসএফ ব্যাটালিয়নের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে বিজিবি।

বড়খাতা সীমান্ত এলাকার বাসিন্দা নুর ইসলাম (৫৫) বলেন, “সীমান্তে বিজিবি সদস্যরা টহল জোরদার করেছেন। এলাকাবাসীও তাদের সঙ্গে অবস্থান নিয়েছেন। আমরা কোনোভাবেই ভারত থেকে লোকজনকে বাংলাদেশে ঢুকতে দেব না।”

দুর্গাপুর সীমান্তের বাসিন্দা আওলাদ হোসেন (৪০) বলেন, “বিজিবির বাধায় লোকজন এখনো ভারতীয় অংশে অবস্থান করছে। বিএসএফের অবৈধ পুশ-ইনের চেষ্টা আমরা প্রতিহত করেছি এবং ভবিষ্যতেও করব।”

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, “অবৈধভাবে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা ব্যক্তিদের সীমান্তের শূন্যরেখায় আটকে দেওয়া হয়েছে। সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যেকোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।” তিনি আরও বলেন, “আমি নিজেও বিজিবি সদস্যদের সঙ্গে সীমান্তে অবস্থান করছি। বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাবির হলের মূল ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের শোক-ব্যানার

ঢাবির হলের মূল ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের শোক-ব্যানার

হাম উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু

হাম উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু

ঘাঘট নদীতে গোসলে নেমে বেরোবি শিক্ষার্থীর মৃত্যু

ঘাঘট নদীতে গোসলে নেমে বেরোবি শিক্ষার্থীর মৃত্যু

লার্ভার ঘনত্বে বিপৎসংকেত

লার্ভার ঘনত্বে বিপৎসংকেত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App