×

রংপুর

ঝড়ের তাণ্ডব

মাঝনদীতে ডুবে গেল ৪৬৭ বস্তা ভিজিএফের চালসহ ২ নৌকা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৬, ০২:৫৪ পিএম

মাঝনদীতে ডুবে গেল ৪৬৭ বস্তা ভিজিএফের চালসহ ২ নৌকা

ছবি: সংগৃহীত

গাইবান্ধার ফুলছড়িতে ঝড়ে ভিজিএফের ৪৬৭ বস্তা সরকারি চালসহ দুটি নৌকা ডুবে গেছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দরিদ্র মানুষের মধ্যে বিতরণের জন্য চালগুলো এরেন্ডাবাড়ি ইউনিয়ন পরিষদে নেওয়া হচ্ছিল।

আজ বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের বালাসীঘাট এলাকায় এ ঘটনা ঘটে। দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কালির বাজারের গুদাম থেকে আনা ভিজিএফের চালের বস্তাগুলো বালাসীঘাটে রাখা হয়। সেখান থেকে এরেন্ডাবাড়ি ইউনিয়ন পরিষদে বিতরণের জন্য দুটি নৌকায় করে ৪৬৭ বস্তা চাল নেওয়ার প্রস্তুতি চলছিল।

এ সময় হঠাৎ প্রবল ঝড় ও বৃষ্টির কবলে পড়ে নৌকা দুটি চালসহ নদীতে ডুবে যায়। পরে নৌকার শ্রমিক ও স্থানীয়রা ডুবে ডুবে চালের বস্তা উদ্ধার করতে শুরু করেন। খবর পেয়ে ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা ঘটনাস্থলে যান।

বালাসী ঘাট এলাকার বাসিন্দা নৌকাচালক রুহুল আমিন বলেন, সকালে আকাশের অবস্থা খারাপ ছিল। হঠাৎ প্রবল বেগে ঝড় ওঠে এবং বৃষ্টি শুরু হয়। ঝড়ের তাণ্ডবে নিমিষেই চালের বস্তাভর্তি দুটি বড় নৌকা নদীতে ডুবে যায়।

ঘটনাস্থলে থাকা এরেন্ডাবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান জানান, সরকারি চালগুলো আজই দরিদ্রদের মধ্যে বিতরণের জন্য পরিষদে নেওয় হচ্ছিল। কিন্তু নৌকায় তোলার পর সকাল সাড়ে ৭টার দিকে প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে দুর্ঘটনাটি ঘটে। তিনি আরও জানান, নদী থেকে চালের বস্তা উদ্ধারের কাজ চলছে। 

ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে চালসহ দুটি নৌকা ডুবে গেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছি। উদ্ধার কাজ চলছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গুমের শিকার পরিবারগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দাবি

গুমের শিকার পরিবারগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দাবি

রামিসার বাবার বক্তব্য অমূলক নয়: আইনমন্ত্রী

রামিসার বাবার বক্তব্য অমূলক নয়: আইনমন্ত্রী

ভ্যাপসা গরমে হাঁসফাঁস জনজীবন, কী বলছে আবহাওয়া অফিস

ভ্যাপসা গরমে হাঁসফাঁস জনজীবন, কী বলছে আবহাওয়া অফিস

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি পেছালো

ট্রাকচালক হোসেন হত্যা শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি পেছালো

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App