×

রংপুর

রংপুরে তেলের জন্য লাইনে দাঁড়িয়ে শিক্ষকের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৯:৪২ এএম

রংপুরে তেলের জন্য লাইনে দাঁড়িয়ে শিক্ষকের মৃত্যু

ছবি: সংগৃহীত

রংপুরে জ্বালানি তেলের জন্য ফিলিং স্টেশনে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হার্ট অ্যাটাকে প্রাথমিক বিদ্যালয় শিক্ষকের মৃত্যু হয়েছে। 

শনিবার (১১ এপ্রিল) বিকেলে নগরীর পর্যটন মোটেল রোডের সুরমা ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে।

নিহত মো. মেহেদী হাসান (৩২) নগরীর উত্তর মুন্সিপাড়া এলাকার মতিউর রহমানের ছেলে। তিনি সদর উপজেলার লাহিড়ীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও ফিলিং স্টেশন সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে নিজের মোটরসাইকেলে তেল নেওয়ার জন্য সুরমা ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন মেহেদী হাসান। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ তিনি তীব্র বুকে ব্যথা অনুভব করেন এবং একপর্যায়ে মাটিতে ঢলে পড়েন। উপস্থিত লোকজন তাকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ প্রাইম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তীব্র গরমে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা এবং মানসিক চাপের কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।

মেহেদী হাসান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের (৬ষ্ঠ ব্যাচ) মেধাবী শিক্ষার্থী ছিলেন। এর আগে তিনি ২০১০ সালে রংপুর জিলা স্কুল থেকে এসএসসি এবং ২০১২ সালে রংপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। তার এই অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয় ও বিদ্যালয়ের সহকর্মী এবং শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ রোববার বাদ জোহর নগরীর ঐতিহাসিক কেরামতিয়া জামে মসজিদ মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে মুন্সিপাড়া কবরস্থানে দাফন করা হবে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, তেল নিতে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় একজন শিক্ষকের মৃত্যুর খবর আমরা পেয়েছি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। পুলিশ এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জিম মরিসন যেন ক্ষনস্থায়ী আগুনের নাম

জিম মরিসন যেন ক্ষনস্থায়ী আগুনের নাম

মাদক পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক সই

মাদক পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক সই

শুভেন্দুই হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

শুভেন্দুই হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

চীন ও বাংলাদেশের মাঝে শিক্ষাই হবে সেতুবন্ধন

চীন ও বাংলাদেশের মাঝে শিক্ষাই হবে সেতুবন্ধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App