×

রংপুর

ঘুমন্ত শহর থেকে নীলফামারী এখন উন্নত শহর

Icon

মো. রাজীব চৌধুরী রাজু, নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ০৫:২৯ পিএম

ঘুমন্ত শহর থেকে নীলফামারী এখন উন্নত শহর

ছবি: কাগজ প্রতিবেদক

রংপুর বিভাগের সীমান্তবর্তী জেলা নীলফামারী একসময় একটি ঘুমন্ত শহর থাকলেও, এখন এটি একটি দ্রুত উন্নত শহরে পরিণত হয়েছে। পৌরবাসীকে তাঁদের সমস্ত মৌলিক নাগরিক সুবিধা দোরগোড়ায় পৌঁছে দিতে বদ্ধপরিকর নীলফামারী পৌরসভার প্রধান মোহাম্মদ সাইদুল ইসলাম।

’সমস্ত মৌলিক নাগরিক সুবিধা ভোগ করছেন পৌরবাসীগণ। সাম্প্রতিক সময়ে শহরটিতে ব্যাপক উন্নয়নমূলক কাজের ফলেই এমনটি সম্ভব হয়েছে বলে ধারণা অনেকের’। 

শহরের কেন্দ্রস্থলে একটি আধুনিক সুপারমার্কেট শুধু শহরটিকে সুন্দরই করেনি, শহরবাসীর জীবনকেও সহজ করে দিয়েছে। সম্প্রতি এ মার্কেটি সম্প্রসারিত হয়ে দ্বি-তল ভবনে রুপ নিয়েছে।

এদিকে, স্থানীয়ভাবে ‘বড় মাঠ’ নামে পরিচিত জেলা শহরের ঐতিহ্যবাহী খেলার মাঠকে করা হয়েছে আধুনিকায়ন। ফুটপাথের পাশে পথচারীদের জন্য স্থাপন করা হয়েছে স্টিলের চেয়ার ও বেঞ্চ। প্রতিটি বৈদ্যুতিক খুঁটিতে রঙিন বাতি লাগিয়ে শহরের সৌন্দর্যকে বৃদ্ধি করা হয়েছে বহুগুণে।

অন্যদিকে, আধুনিক নর্দমা ব্যবস্থা ও উন্নত রাস্তাঘাটসহ উচ্চ ক্ষমতাসম্পন্ন সড়ক বাতি স্থাপন এবং বস্তি এলাকার ব্যাপক উন্নয়ন এ সবকিছুই পৌর শহরটিকে একটি আধুনিক রূপ দিতে সহায়তা করেছে।

নীলফামারী পৌরসভা অফিস সূত্রে জানা যায়, “এশিয়া উন্নয়ন ব্যাংক (এডিপি), ক্লাইমেট চেঞ্জ ফান্ড এবং নীলফামারী পৌরসভার নিজস্ব তহবিলের আর্থিক সহায়তায় বেশ কয়েকটি মেগা প্রকল্পের অধীনে এই সমস্ত উন্নয়নমূলক কাজ সম্পাদিত হয়েছে।

জানতে চাইলে, নীলফামারী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ তারিক রেজা বলেন, “আমরা নীলফামারী শহরের মানুষকে একটি আধুনিক পৌরসভা উপহার দিতে চাই। সেই অনুযায়ী, উন্নয়নমূলক কাজ এখনও চলছে”।

ভোরের কাগজ’কে দেয়া এক সাক্ষাৎকারে নীলফামারী পৌরসভার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি-রাজস্ব) ও পৌর প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, “বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে আমরা আমাদের মাননীয় জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ নায়িরুজ্জামানের নির্দেশে নীলফামারী শহরের জনগণের জন্য পুরো পৌরসভা এলাকায় দৃশ্যমান উন্নয়নের কাজ করছি। উত্তরের জেলা নীলফামারীর পৌরসভাকে একটি মডেল পৌরসভা করতে উন্নয়ন কাজ চলমান থাকবে।”



সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সরকারের ৭ দপ্তরের শীর্ষ পর্যায়ে রদবদল

সরকারের ৭ দপ্তরের শীর্ষ পর্যায়ে রদবদল

নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস বিস্ফোরণ, দগ্ধ ১২

নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস বিস্ফোরণ, দগ্ধ ১২

এপ্রিলে ৫২৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৫১০, আহত ১২৬৮

যাত্রী কল্যাণ সমিতি এপ্রিলে ৫২৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৫১০, আহত ১২৬৮

২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৯৬ জনকে নিয়োগ

২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৯৬ জনকে নিয়োগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App