×

বিনোদন

তারকার মেলায় জাঁকজমকপূর্ণ কান চলচ্চিত্রের ৭৯তম আসর

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ মে ২০২৬, ০১:২০ পিএম

তারকার মেলায় জাঁকজমকপূর্ণ কান চলচ্চিত্রের ৭৯তম আসর

ছবি: সংগৃহীত

জাঁকজমকপূর্ণ আয়োজনে শুরু হয়েছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব 'কান চলচ্চিত্র' উৎসবের ৭৯তম আসর। মঙ্গলবার (১২ মে) জমকালোভাবে ১২ দিনব্যাপী এই আসরের পর্দা উঠেছে , যে আসর শেষ হবে আগামী ২৩ মে পুরষ্কার প্রদানের মধ্য দিয়ে।

দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, উৎসবের প্রথম রাতে প্রিমিয়ার হয়েছে ফ্রেঞ্চ পিরিয়ড কমেডি সিনেমা দ্য ইলেকট্রিক কিস। উদ্বোধনী আয়োজনে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন লর্ড অব দ্য রিংস খ্যাত পরিচালক পিটার জ্যাকসন। চলচ্চিত্রে অবদানের জন্য তাকে সম্মানসূচক পাম দ’র প্রদান করা হয়।

এবারের মূল প্রতিযোগিতায় থাকা ২২টি সিনেমার বিচার করবেন ৯ সদস্যের জুরি বোর্ড। এর সভাপতিত্ব করছেন দক্ষিণ কোরিয়ার নির্মাতা পার্ক চ্যান উক। জুরিতে আরও রয়েছেন ডেমি মুর, ক্লোয়ি ঝাও, স্টেলান স্কারসগার্ডসহ আন্তর্জাতিক অঙ্গনের পরিচিত মুখ।

সাম্প্রতিক বছরগুলোতে কানের সাফল্য অস্কারেও প্রভাব ফেলেছে। দুই বছর আগে পাম দ’র পাওয়া আনোরা অস্কারে সেরা চলচ্চিত্র হয়েছিল। তাই এবারও পেদ্রো আলমোদোভার, জেমস গ্রে, রিউসুকে হামাগুচির নতুন কাজ ঘিরে আগ্রহ রয়েছে। ডিস্ট্রিবিউশন কোম্পানি নিওনও আলোচনায় রয়েছে, কারণ টানা ছয়বার পাম দ’রজয়ী ছবির সঙ্গে তাদের সম্পৃক্ততা ছিল।

চলচ্চিত্রের পাশাপাশি জনপ্রিয় এইচবিও সিরিজ দ্য হোয়াইট লোটাস নিয়েও আলোচনা চলছে। সিরিজটির নতুন সিজনের শুটিং এই ফ্রেঞ্চ রিভিয়েরা ঘিরেই চলছে।

বিশে চলচ্চিত্রের এ আসর তাঁরার মেলায় জমে উঠলেও এবার বড় হলিউড স্টুডিওগুলোর উপস্থিতি অন্যাবারের তুলনায় কম বলে জানা যায় । অতীতে টপ গান ম্যাভেরিক বা এলভিসের মতো ব্লকবাস্টার সিনেমা যেখানে দাপট দেখিয়েছে, এবার সেখানে কিছুটা দূরত্ব বজায় রেখেছে হলিউড। এর পেছনে তারকাদের নিয়ে আসার ব্যয় এবং সমালোচকদের প্রতিক্রিয়ার আশঙ্কাকে কারণ হিসেবে ধরা হচ্ছে।

তবে এই শূন্যতা কিছুটা পূরণ করছে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ফ্র্যাঞ্চাইজির একটি বিশেষ বার্ষিকী উদযাপন। কানের আর্টিস্টিক ডিরেক্টর থিয়েরি ফ্রেমো বলেন, হলিউড এখন বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, তবে তারা দ্রুতই আবার কানে ফিরবে বলে আশা করা হচ্ছে।

এবারের উৎসবে অংশ নিচ্ছেন ক্রিস্টেন স্টুয়ার্ট, বারবারা স্ট্রাইস্যান্ড, অ্যাডাম ড্রাইভার, কেট ব্ল্যানচেট, সেবাস্টিয়ান স্ট্যানসহ আরো অনেক তারকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস বিস্ফোরণ, দগ্ধ ১২

নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস বিস্ফোরণ, দগ্ধ ১২

এপ্রিলে ৫২৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৫১০, আহত ১২৬৮

যাত্রী কল্যাণ সমিতি এপ্রিলে ৫২৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৫১০, আহত ১২৬৮

২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৯৬ জনকে নিয়োগ

২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৯৬ জনকে নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে চলছে কমপ্লিট শাটডাউন কর্মসূচি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে চলছে কমপ্লিট শাটডাউন কর্মসূচি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App