×

রংপুর

নীলফামারীতে জাল ভিসা তৈরির অভিযোগে যুবক গ্রেফতার

Icon

মো. রাজীব চৌধুরী রাজু, নীলফামারী থেকে

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ০৭:১০ পিএম

নীলফামারীতে জাল ভিসা তৈরির অভিযোগে যুবক গ্রেফতার

ছবি: কাগজ প্রতিবেদক

নীলফামারীতে বাড়িতে বসে বিভিন্ন দেশের জাল ভিসা তৈরি করে প্রতারণার অভিযোগে মমিজুল ইসলাম (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার (১৩ মার্চ) দুপুরে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতলুবর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃত মমিজুল ইসলাম জেলার কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল কুঠিপাড়া গ্রামের নুর হোসেনের ছেলে।

পুলিশ জানায়, মমিজুল ইসলাম দীর্ঘদিন ধরে বাড়িতে বসে বিভিন্ন দেশের জাল ভিসা তৈরি করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

অভিযানের সময় তার কাছ থেকে বিভিন্ন দেশের জাল ভিসা, জাল টাকা, মোবাইল ফোনসহ প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতলুবর রহমান জানান, বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রশাসনের তিন অতিরিক্ত সচিবের পদোন্নতি

প্রশাসনের তিন অতিরিক্ত সচিবের পদোন্নতি

কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে

কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে

পুলিশের তদন্তে একে একে বেরিয়ে আসছে প্রকৃত ঘটনা

প্রতিপক্ষকে ফাঁসাতে হত্যাকাণ্ড পুলিশের তদন্তে একে একে বেরিয়ে আসছে প্রকৃত ঘটনা

মেঘনায় দুই নারী পকেটমার গ্রেপ্তার

মেঘনায় দুই নারী পকেটমার গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App