×

রংপুর

আন্তঃসীমান্ত নদী ইস্যুতে কূটনৈতিক তৎপরতা শুরু: প্রতিমন্ত্রী ফরহাদ

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩১ পিএম

আন্তঃসীমান্ত নদী ইস্যুতে কূটনৈতিক তৎপরতা শুরু: প্রতিমন্ত্রী ফরহাদ

ছবি : সংগৃহীত

বাংলাদেশের আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনা নিয়ে জোরালো কূটনৈতিক ও প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ময়নামতি চর এলাকায় করতোয়া নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, দেশে মোট ৫৭টি আন্তঃসীমান্ত নদী রয়েছে। এর মধ্যে ৫৪টির উৎস ও প্রবাহ প্রতিবেশী ভারতের সঙ্গে সংশ্লিষ্ট এবং বাকি তিনটি নদী যুক্ত রয়েছে মিয়ানমারের সঙ্গে।

তিনি বলেন, এসব নদীর পানিবণ্টন, নাব্যতা ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় সরকার ইতোমধ্যে আন্তঃমন্ত্রণালয় সভা করেছে। পাশাপাশি বিভিন্ন পর্যায়ে পরীক্ষা-নিরীক্ষা ও কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে। অতীতের অমীমাংসিত সমস্যাগুলোর সমাধানে ধারাবাহিক সংলাপ চালিয়ে যাওয়া হচ্ছে বলেও জানান তিনি।

আরো পড়ুন : মির্জা ফখরুল: ‘পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত আবার হবে’

বিশেষ করে উত্তরাঞ্চলের নদী ও কৃষিনির্ভর জনপদের সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, গঠনমূলক আলোচনার মাধ্যমে শিগগিরই ইতিবাচক অগ্রগতি আসবে বলে সরকার আশাবাদী। দেশের নদীগুলোকে রক্ষা করে বাংলাদেশকে মরুকরণ থেকে সুরক্ষা দেওয়া এবং সুজলা-সুফলা, শস্য-শ্যামলা রূপে ধরে রাখাই সরকারের প্রধান লক্ষ্য।

এসময় পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশুতোষ রায়, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোহামেডান, ব্রাদার্সের সহজ জয়

বাংলাদেশ ফুটবল লিগ মোহামেডান, ব্রাদার্সের সহজ জয়

৭ জেলায় বজ্রপাতের আশঙ্কা

৭ জেলায় বজ্রপাতের আশঙ্কা

দুর্নীতির অভিযোগে এসিল্যান্ডসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

দুর্নীতির অভিযোগে এসিল্যান্ডসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

আজ রাতে ইরান থেকে জবাব আসতে পারে, জানালেন ট্রাম্প

আজ রাতে ইরান থেকে জবাব আসতে পারে, জানালেন ট্রাম্প

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App