×

জাতীয়

মির্জা ফখরুল

‘পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত আবার হবে’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৪ পিএম

‘পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত আবার হবে’

ছবি: সংগৃহীত

পুলিশ হত্যাকাণ্ডের বিষয়ে যেহেতু তদন্ত হয়েছে, প্রয়োজন হলে আবারো তদন্ত হবে বলে জানিয়েছেন  স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রী যা বলেছেন, সেটাই হবে। এখন তো বিষয়টি আদালতে রয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে জুমার নামাজ শেষে ঠাকুরগাঁও জেলা শহরের হাজীপাড়ায় স্থানীয়দের অর্থায়নে নির্মিত একটি হাফেজিয়া মাদরাসার চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘নির্বাচনের পরে ঠাকুরগাঁওয়ে এসে মাদরাসার ভিত্তি প্রস্তর স্থাপন করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে। আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাইবো, মাদরাসার উন্নয়ন কাজে আমরা যেন শরিক হতে পারি।’

তিনি বলেন, ‘ঠাকুরগাঁওয়ে জনগণের কাছে আমি ঋণী। বরাবরই তারা আমাকে সমর্থন দিয়েছেন, আর সেই সমর্থনের কারণে আজকে আমি কাজ করার সুযোগ পেয়েছি। আমি অনুরোধ করব, ঠাকুরগাঁওবাসীর কাছে এই সহযোগিতা অব্যাহত রাখার জন্য।’

তিনি আরো বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন যথাসময় হবে আর গণতন্ত্রকে তার প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজগুলো করা হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রধানমন্ত্রীর নামে আপত্তিকর বক্তব্য, এনসিপি নেতা গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর নামে আপত্তিকর বক্তব্য, এনসিপি নেতা গ্রেপ্তার

‘সামনে অত্যন্ত কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে’

‘সামনে অত্যন্ত কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে’

পশ্চিমবঙ্গে ৭ দিনে ৪০০ ‘বাংলাদেশি’ আটক

পশ্চিমবঙ্গে ৭ দিনে ৪০০ ‘বাংলাদেশি’ আটক

সোমবার থেকে ব্যাংক খুলছে

সোমবার থেকে ব্যাংক খুলছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App