×

রংপুর

লালমনিরহাটে তাপমাত্রা ১০.৫ ডিগ্রি সেলসিয়াস, শীতে জবুথবু জনজীবন

Icon

স্বপন কুমার দে, হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ০২:২২ পিএম

লালমনিরহাটে তাপমাত্রা ১০.৫ ডিগ্রি সেলসিয়াস, শীতে জবুথবু জনজীবন

লালমনিরহাট হাতীবান্ধার ছবি

ঝিরঝির হিমেল বৃষ্টিতে কনকনে ঠাণ্ডায় আবারো শুক্রবার ভোর থেকে জনজীবন জুবুথুবু অবস্থা উত্তরের জেলা লালমনিরহাট জেলার হাতীবান্ধা ও পাটগ্রামসহ পাঁচ উপজেলার জনপদ। শুক্রবার (২৪ জানুয়ারি) ভোর থেকে জেঁকে বসেছে প্রচণ্ড ঠাণ্ডা। 

কনকনে ঠাণ্ডায় জরুরি প্রয়োজন ছাড়া লোকজন বাইরে বের হচ্ছে না। কুয়াশা কম হলেও কনকনে হিমেল ঠাণ্ডা হাওয়া ও বরফ গলা জলের মত কুয়াশার ঝিরঝির বৃষ্টিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে যানবাহন চলাচল কম করতে দেখা গেছে। দিনমুজুর মানুষ কাজে যেতে পারছেন না। 

শুক্রবার দুপুর ২টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৫ ডিগ্রি সেলসিয়াস বলে আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে।

আরো পড়ুন: নীলফামারীতে হাঁড় কাঁপানো ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত

এদিকে ৩ দিন ধরে ঠাণ্ডায় সূর্যের মুখ দেখা যায়নি। শুক্রবার দুপুর ২টা পর্যন্ত সূর্যের মুখ দেখা যায়নি। শুক্রবার ভোর রাত থেকে কনকনে ঠাণ্ডায় বৃষ্টিতে তিস্তা নদীর চর এলাকার হতদরিদ্র, ছিন্নমূল ও স্বল্প আয়ের শ্রমজীবী মানুষ ঠাণ্ডায় কাবু হয়ে পড়েছে । 

লালমনিরহাট জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অসহায় ছিন্নমূল ও শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হচ্ছে। শীতবস্ত্র বিতরণের কার্যক্রম অব্যাহত রয়েছে। সেনাবাহিনী, বিজিবি, বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বেসরকারিভাবে বিভিন্ন সংস্থা শীতার্ত মানুষকে শীতবস্ত্র বিতরণ করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App