×

রংপুর

আত্মগোপনে থাকা আ. লীগ নেতা গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:৫২ পিএম

আত্মগোপনে থাকা আ. লীগ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার মো. আব্দুল্লাহ আল মাহমুদ মিলন। ছবি: সংগৃহীত

রংপুরে পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আব্দুল্লাহ আল মাহমুদ মিলনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার সালাফিয়া মাদরাসা সংলগ্ন আমিনুল ইসলাম নামের এক ব্যক্তির বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার মিলনকে নিয়ে তার নিজ বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়। আরো জানা গেছে, মো. আব্দুল্লাহ আল মাহমুদ মিলন এতোদিন আত্মগোপনে ছিলেন।

আরো পড়ুন: কারাগারে অসুস্থ চার আওয়ামী লীগ নেতার মৃত্যু, তদন্ত কমিটি গঠন

এ বিষয়ে পীরগাছা থানার ওসি নুরে আলম সিদ্দিকী জানান, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ মিলনের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

আব্দুল্লাহ আল মাহমুদ মিলন একজন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর পালিয়ে যান এবং এরপর থেকে আত্মগোপনে ছিলেন তিনি।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ড্রোন ও মিসাইল ঘাঁটিগুলো শত্রুর ধরাছোঁয়ার বাইরে: ইরান

ড্রোন ও মিসাইল ঘাঁটিগুলো শত্রুর ধরাছোঁয়ার বাইরে: ইরান

ট্রাম্পের ইসরায়েল নীতি ‘বিপজ্জনক’, বিশ্লেষকদের উদ্বেগ

ট্রাম্পের ইসরায়েল নীতি ‘বিপজ্জনক’, বিশ্লেষকদের উদ্বেগ

ইরানে সামরিক অভিযানে 'অস্বীকার্য অগ্রগতির দাবি সেন্টকমের

ইরানে সামরিক অভিযানে 'অস্বীকার্য অগ্রগতির দাবি সেন্টকমের

সর্দার নিয়োগকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২৫

সর্দার নিয়োগকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App