×

রাজশাহী

সড়কে ঝরলো ব্যবসায়ীর প্রাণ, ডাম্প ট্রাক পোড়ালো জনতা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৬, ১২:৩৬ পিএম

সড়কে ঝরলো ব্যবসায়ীর প্রাণ, ডাম্প ট্রাক পোড়ালো জনতা

ছবি: সংগৃহীত

রাজশাহীর পুঠিয়ায় সড়ক পারাপারের সময় ডাম্প ট্রাকের ধাক্কায় এক দর্জি ব্যবসায়ী মারা গেছেন। এ ঘটনায় সড়ক অবরোধ করে দুটি ডাম্প ট্রাকে আগুন দিয়েছে বিক্ষুব্ধ স্থানীয়রা।

মঙ্গলবার (৫ মে) সকাল ৭টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়ার বিড়ালদহ মাজারের সামনে এ ঘটনা ঘটে বলে পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম জানিয়েছেন।

নিহত আকরামের (৬০) বাড়ি রাজশাহীর সরদা থানাপাড়া এলাকায়। তিনি পেশায় দর্জি ছিলেন, বিড়ালদহ মাজার-সংলগ্ন এলাকায় তার একটি টেইলার্সের দোকান রয়েছে।

ওসি ফরিদুল ইসলাম বলেন, সকালে নাশতা শেষে রাস্তা পার হচ্ছিলেন আকরাম। এ সময় নাটোরগামী বালুবাহী দুটি ডাম্প ট্রাক দ্রুতগতিতে যাচ্ছিল। এর মধ্যে একটি ট্রাক আকরামকে চাপা দিয়ে বেশ কিছু দূর পর্যন্ত হিঁচড়ে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই ক্ষোভে স্থানীয় লোকজন মহাসড়ক অবরোধ করে এবং দুটি ডাম্প ট্রাক আটকে সেগুলোতে আগুন ধরিয়ে দেয়। ফলে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

ওসি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে উত্তেজিত জনতা। এ সময় হাইওয়ে পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়।

ফায়ার সার্ভিসের রাজশাহী বিভাগের উপসহকারী পরিচালক ফরহাদ হোসেন বলেন, বিক্ষুব্ধ মানুষের কারণে শুরুতে ঘটনাস্থলে যেতে তারা শঙ্কা বোধ করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় ট্রাক দুটির আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বেইজিংয়ে সিপিপিসিসি চেয়ারপারসনের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

বেইজিংয়ে সিপিপিসিসি চেয়ারপারসনের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী কোচ?

কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী কোচ?

ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

পশ্চিমবঙ্গে বিজেপির জয়, মোদিকে ট্রাম্পের অভিনন্দন

পশ্চিমবঙ্গে বিজেপির জয়, মোদিকে ট্রাম্পের অভিনন্দন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App