×

রাজশাহী

অস্ত্রের মুখে জিম্মি দম্পতি, ৩টি বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরি

Icon

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ পিএম

অস্ত্রের মুখে জিম্মি দম্পতি, ৩টি বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরি

ছবি: সংগৃহীত

পাবনার চাটমোহরে বিলের মধ্যে স্বামী স্ত্রীকে মারপিট করে বেঁধে রেখে বোরো স্কিম গভীর নলকূপের তিনটি ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে।

সোমবার (৬ এপ্রিল) ভোর ১টার দিকে উপজেলার ছাইকোলা ইউনিয়নের বোয়াইলমারী গ্রামের বিলে এ ঘটনা ঘটে। 

এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায়, বোয়াইলমারী গ্রামের বিলের স্কিম, ডিপটিউবওয়েল পাহারা ও রক্ষণা বেক্ষনের দায়িত্বে ছিলেন একই ইউনিয়নের ধানকুনিয়া গ্রামের জয়নাল হোসেনের ছেলে আনিস হোসেন। সে দীর্ঘ দিন যাবৎ ওই ডিপটিউবওয়েল দেখভাল করতেন। সোমবার দিবাগত রাতে ডিপটিউবওয়েলের ঘরে তার স্ত্রীসহ ঘুমিয়ে থাকা অবস্থায় রাত ১টার দিকে ১০/১৫ জন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তাদের ঘর ঘিরে ফেলে। এসময় মুখোশধারী ব্যক্তিরা ডিপটিউবওয়েলের ঘরে ঢুকে পাহারাদার আনিস ও তার স্ত্রীকে বেধড়ক পিটুনি দিয়ে, দড়ি দিয়ে বেঁধে ফেলে এবং দুজনের মুখে টেপ লাগিয়ে দেয়। এরপর সংঘবদ্ধ চক্রটি ডিপটিউবওয়েলের পাশে বৈদ্যুতিক খুঁটি থেকে তিনটি ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায়। 

সকালে স্থানীয় এলাকাবাসী আহতাবস্থায় তাদের উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং থানা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে স্থানীয়রা বিষয়টি জানানোর পরেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। =

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংসদ সদস্যদের খেলাপি ঋণ ৩ হাজার ৩৩০ কোটি

অর্থমন্ত্রী সংসদ সদস্যদের খেলাপি ঋণ ৩ হাজার ৩৩০ কোটি

শিক্ষকদের আলাদা পে-স্কেল নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

শিক্ষকদের আলাদা পে-স্কেল নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানের নিয়োগ বাতিল

সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানের নিয়োগ বাতিল

বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা

বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App