×

শিক্ষা

শিক্ষকদের আলাদা পে-স্কেল নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ পিএম

শিক্ষকদের আলাদা পে-স্কেল নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

ছবি: সংগৃহীত

কেবল শিক্ষকদের জন্য আলাদা পে-স্কেল গঠন করা উচিত বলে মনে করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার দুপুরে ময়মনসিংহের তারেক স্মৃতি অডিটোরিয়ামে এসএসসি ও সমমান পরীক্ষা কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মনোভাব প্রকাশ করেন।

অনুষ্ঠানে একজন শিক্ষক মেধাবীদের শিক্ষকতা পেশায় ধরে রাখতে সরকারের পরিকল্পনা জানতে চান।

উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, ‘এই জায়গাটিতে আমার মন্তব্য হলো— আমরা ফিন্যান্সিয়ালি তাদের আরও যে সাপোর্টটা দেব, এই সাপোর্টটা অন্যান্য স্কেলের সঙ্গে তুলনামূলক দিলে চলবে না। এই তুলনা দিলেই কেবল তুলনা চলতে থাকে, মামলা হতে থাকে, আন্দোলন হতে থাকে।’ ‎

তিনি আরও বলেন, ‘আমি মনে করি, শিক্ষকদের জন্য আলাদা একটা পে-স্কেল গঠন করা উচিত। হোয়েদার হাই অর লো, ডাজ নট ম্যাটার; ইটস কমপ্লিটলি ডিফারেন্ট।’

এছাড়া শিক্ষকদের উৎসবভাতা বাড়ানোর বিষয়েও জানান তিনি।

শিক্ষামন্ত্রী উৎসবভাতা বাড়ানোর ঘোষণা দিয়ে বলেন, প্রায় ১৭ বছর ধরে শিক্ষকদের উৎসবভাতা বাড়ানো হয়নি। তবে চলতি বছরে ভাতা ১০ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঈদুল আজহার সময় এটি বাস্তবায়ন হতে পারে। সরকারের পক্ষ থেকে বিষয়টি বাস্তবায়নের জন্য চেষ্টা চলছে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ট্যাক্স ফ্রি নয়, সরকারি গাড়ির দাবি

হাসনাত আবদুল্লাহ ট্যাক্স ফ্রি নয়, সরকারি গাড়ির দাবি

তেল মজুদের দায়ে জরিমানা, বিপুল পরিমাণ ডিজেল জব্দ

তেল মজুদের দায়ে জরিমানা, বিপুল পরিমাণ ডিজেল জব্দ

জ্বালানি সংকট নেই, কৃত্রিমভাবে বাজার অস্থির করছে অসাধু চক্র

জ্বালানি মন্ত্রী জ্বালানি সংকট নেই, কৃত্রিমভাবে বাজার অস্থির করছে অসাধু চক্র

পাচারের সময় সোনাসহ আটক বিদেশি নাগরিক

পাচারের সময় সোনাসহ আটক বিদেশি নাগরিক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App