×

জাতীয়

৭ দিনের মধ্যে অবৈধ বাস কাউন্টার সরাতে ডিএমপির নির্দেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ১০:৫০ পিএম

৭ দিনের মধ্যে অবৈধ বাস কাউন্টার সরাতে ডিএমপির নির্দেশ

ছবি: সংগৃহীত

রাজধানীতে যানজট কমানো ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের অংশ হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মহানগরের অবৈধ আন্তঃজেলা বাস কাউন্টার অপসারণের নির্দেশ দিয়েছে।

রোববার (৫ এপ্রিল) ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা শহরের বিভিন্ন এলাকায় অনুমোদনবিহীন বা রুট পারমিটবিহীন নাইট কোচ কাউন্টার, পার্কিং এবং যাত্রী ওঠানামার কারণে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। বিশেষ করে রাতের সময়ে তীব্র যানজট দেখা দিচ্ছে।

বিজ্ঞপ্তিতে ৭ কার্যদিবসের মধ্যে গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনাল ছাড়া মহানগরের অন্য কোনো স্থানে আন্তঃজেলা বাসের কাউন্টার পরিচালনা না করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি অবৈধ নাইট কোচ কাউন্টার স্ব-উদ্যোগে সরানোর জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, সময়মতো নির্দেশনা পালন না করলে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মোবাইল কোর্টের মাধ্যমে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে অর্থদণ্ড, কারাদণ্ড, রুট পারমিট বাতিল এবং মালামাল বাজেয়াপ্তের মতো পদক্ষেপ অন্তর্ভুক্ত থাকতে পারে।

ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার বলেন, জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহানগরের যানজট কমাতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুদ্ধবিরতির পর বেপরোয়া ইসরায়েল, দক্ষিণ লেবাননে ভয়াবহ হামলা

যুদ্ধবিরতির পর বেপরোয়া ইসরায়েল, দক্ষিণ লেবাননে ভয়াবহ হামলা

বন্ধ টেক্সটাইল মিল তিন মাসে চালুর আশা: প্রতিমন্ত্রী

বন্ধ টেক্সটাইল মিল তিন মাসে চালুর আশা: প্রতিমন্ত্রী

চাকরি হারালেন মোহামেডান কোচ আলফাজ

চাকরি হারালেন মোহামেডান কোচ আলফাজ

সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ গৃহবধূ

সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ গৃহবধূ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App