×

রাজশাহী

অফিসে ডেকে নারীকে ধর্ষণের অভিযোগ, প্রাণিসম্পদ কর্মকর্তা গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০১:৪২ পিএম

অফিসে ডেকে নারীকে ধর্ষণের অভিযোগ, প্রাণিসম্পদ কর্মকর্তা গ্রেপ্তার

প্রতীকী ছবি

দিনাজপুরে সাপ্তাহিক ছুটির দিনে গল্প করার জন্য নিজ কার্যালয়ে ডেকে নিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে। 

শুক্রবার (৩ এপ্রিল) সকালের দিকে এ ঘটনার শিকার হন বলে দাবি করেন ওই নারী।

ভুক্তভোগী নারী হাকিমপুর উপজেলার বাসিন্দা, দুই সন্তানের জননী এবং পেশায় গরুর খামারি। শুক্রবার রাতে তিনি হাকিমপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে রাত আটটার দিকে হাকিমপুর পৌর শহরের হিলি বাসস্ট্যান্ড এলাকা থেকে পুলিশ ওই কর্মকর্তাকে গ্রেপ্তার করে।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত কর্মকর্তা ওই নারীর সঙ্গে পূর্বপরিচিত ছিলেন। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ওই নারীকে মুঠোফোনে কল করে গল্প করার জন্য তার নিজ কার্যালয়ে ডেকে নেন ওই কর্মকর্তা। সেখানে গিয়ে গল্পের এক পর্যায়ে কক্ষের দরজা বন্ধ করে নারীকে ধর্ষণ করেন।

একাধিক সূত্রে জানা যায়, অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে পূর্বেও নারী কেলেঙ্কারির অভিযোগ ছিল।

হাকিমপুর থানার উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান বলেন, ভুক্তভোগী নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। গ্রেপ্তার অভিযুক্ত কর্মকর্তাকে শনিবার (৪ এপ্রিল) দুপুরে দিনাজপুর আদালতে হাজির করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App