×

রাজশাহী

নাটোরে ট্রাকচাপায় ইজিবাইকের ৩ যাত্রী নিহত

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ১০:৪৮ এএম

নাটোরে ট্রাকচাপায় ইজিবাইকের ৩ যাত্রী নিহত

ট্রাকচাপায় দুমড়েমুচড়ে গেছে অটোরিকশা। ছবি: সংগৃহীত

নাটোরের লালপুরে ট্রাক ও ব্যাটারিচালিত ইজিবাইকের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন চারজন।

মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলার নবীনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

লালপুর থানার ওসি মজিবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

নিহতরা হলেন- জাহিদুল ইসলাম (৫০), মনিরুল (২৭) বাবুল (৩৫)। তারা তিনজনই উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের বাসিন্দা।

স্থানীয়দের বরাতে ওসি মজিবর রহমান বলেন, সকালে ইজিবাইকটি লালপুর থেকে ঈশ্বরদীর দিকে যাচ্ছিল। পথে নবীনগর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।

এতে ট্রাকের চাপায় ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় । ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং চালকসহ আরও ছয়জন গুরুতর আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আহতদের মধ্যে আরও দুজন মারা যান।

ওসি বলেন, দুর্ঘটনার পর ট্রাকটির চালক ও সহকারী পালিয়ে গেছেন। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করে থানায় আনা হয়েছে।

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছুটি শেষে সচিবালয়ে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী

ছুটি শেষে সচিবালয়ে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী

সাকিব আল হাসানের ৩৯ জন্মদিন আজ

সাকিব আল হাসানের ৩৯ জন্মদিন আজ

বাগেরহাটে কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার

বাগেরহাটে কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার

সিলেটে বাউলগানের আসরে হামলা-ভাঙচুর

সিলেটে বাউলগানের আসরে হামলা-ভাঙচুর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App