×

রাজশাহী

ড্রাম ট্রাকের চাপায় প্রাণ গেল বাবা-ছেলের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ০৮:২৩ পিএম

ড্রাম ট্রাকের চাপায় প্রাণ গেল বাবা-ছেলের

ছবি: সংগৃহীত

রাজশাহীর পুঠিয়ায় ড্রাম ট্রাকের চাপায় কাওসার (২৬) ও রেদওয়ান (৫) নামে বাবা-ছেলের মৃত্যু হয়েছে।

বুধবার ( ১৮ মার্চ) দুপুর দেড়টায় উপজেলার বানেশ্বর ইউনিয়নের কলাহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জেলার চারঘাট উপজেলার মৌগাছি এলাকার বাসিন্দা।

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে শিবপুর থেকে ছেলেকে নিয়ে চারঘাট যাচ্ছিলেন বাবা কাউসার। এসময় বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এদিকে, ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ড্রাম ট্রাকটিতে আগুন জ্বালিয়ে দিলে মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণের পর যানচলাচল স্বাভাবিক হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গুলশানে শিশু-কিশোরদের পরিচ্ছন্নতা অভিযান

গুলশানে শিশু-কিশোরদের পরিচ্ছন্নতা অভিযান

পাহাড়ের টিলায় মিললো মাথার খুলি

পাহাড়ের টিলায় মিললো মাথার খুলি

বিদেশি মুদ্রাসহ জঙ্গি নেটওয়ার্কের অর্থদাতা আটক

বিদেশি মুদ্রাসহ জঙ্গি নেটওয়ার্কের অর্থদাতা আটক

জাপানে ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

জাপানে ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App