×

রাজশাহী

গোয়ালঘর থেকে বিপুল পরিমাণ পেট্রল-অকটেন উদ্ধার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ১০:৩৮ পিএম

গোয়ালঘর থেকে বিপুল পরিমাণ পেট্রল-অকটেন উদ্ধার

ছবি: সংগৃহীত

পাবনার সুজানগরে একটি গোয়ালঘর থেকে অবৈধভাবে মজুত করা বিপুল পরিমাণ পেট্রল ও অকটেন জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

শনিবার (১৪ মার্চ) সকালে উপজেলার চিনাখড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে দেড় হাজার লিটার তেল জব্দ করা হয়।

ভোক্তা অধিকার জানায়, খান এন্টারপ্রাইজের মালিক সন্টু ইসলাম নিজের বাড়ির গোয়ালঘরে বিপুল পরিমাণ তেল মজুত করে রেখেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে জব্দকৃত তেল তাৎক্ষণিকভাবে সরকারি নির্ধারিত দামে সাধারণ মানুষের কাছে বিক্রি করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদ হাসানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে র‍্যাব ও পুলিশের একটি দল উপস্থিত ছিল।

খোঁজ নিয়ে জানা যায়, সকালে চিনাখড়া বাজারে অভিযান শুরু করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানের খবর পেয়ে তড়িঘড়ি করে দোকান বন্ধ করে সটকে পড়েন 'খান এন্টারপ্রাইজ'-এর মালিক সন্টু ইসলাম। তবে স্থানীয়দের দেওয়া তথ্যে জানা যায়, দোকানের পেছনেই তার বাড়ি। পরে সেখানে তল্লাশি চালিয়ে বাড়ির গোয়ালঘর থেকে অবৈধভাবে মজুত করে রাখা দেড় হাজার লিটার পেট্রল ও অকটেন জব্দ করা হয়।

অধিদফতরের সহকারী পরিচালক মাহমুদ হাসান বলেন, ‌‘সংকটকে কাজে লাগিয়ে ক্রেতাদের জিম্মি করে ওই ব্যবসায়ী বেশি দামে বিক্রির জন্য জ্বালানি তেল মজুত করেছিলেন। জব্দ করার পর তেলগুলো সরকার নির্ধারিত মূল্যে ক্রেতাদের কাছে বিক্রি করা হয়েছে এবং তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

সহকারী পরিচালক মাহমুদ হাসান আরও বলেন, ‘দিনব্যাপী অভিযানে আতাইকুলা, চিনাখড়াসহ চারটি বাজারের ছয়টি প্রতিষ্ঠানকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তারা মজুত করা ছাড়াও অতিরিক্ত দামে পেট্রল, ডিজেল ও অকটেন বিক্রি করছিলেন। এটি আমাদের নিয়মিত অভিযান। অবৈধভাবে তেল মজুত ও বেশি দামে যেকোনো পণ্য বিক্রি বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুন্দরবনের বনদস্যু বাহিনীর কাছে জিম্মি ৬ জেলে উদ্ধার

সুন্দরবনের বনদস্যু বাহিনীর কাছে জিম্মি ৬ জেলে উদ্ধার

৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

উত্তরায় ভাঙচুর-লুটপাটের ঘটনায় ১১ আসামির ২ দিনের রিমান্ড

উত্তরায় ভাঙচুর-লুটপাটের ঘটনায় ১১ আসামির ২ দিনের রিমান্ড

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তায় কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তায় কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App