×

রাজশাহী

মদের টাকা না পেয়ে সরকারি অফিস ভাঙচুর করলো ইউপি সদস্য

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০৯:০৬ পিএম

মদের টাকা না পেয়ে সরকারি অফিস ভাঙচুর করলো ইউপি সদস্য

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের কামারখন্দে মদপানের টাকা না পেয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুরের অভিযোগ উঠেছে ইউপি সদস্য হুমায়ুন কবিরের বিরুদ্ধে।

বুধবার (১১ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার জামতৈল ইউনিয়নে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত হুমায়ুন কবির জামতৈল ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য।

জামতৈল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গোলাম ছারোয়ার বলেন, ‘আমরা উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা সভায় ছিলাম। ইউনিয়ন পরিষদে এসে দেখি চেয়ারম্যানের চেয়ার, ডেস্ক টেবিলসহ আরও কয়েকটি আসবাবপত্র ভাঙচুর করেছে হুমায়ুন কবির।’

প্যানেল চেয়ারম্যান গোলাম ছারোয়ার আরো বলেন, ‘আমি পরিষদে না থাকায় মদপানের টাকা না পেয়ে এমন ঘটনা ঘটিয়েছে ইউপি সদস্য হুমায়ুন। মাঝেমধ্যেই মদ খাওয়ার টাকার জন্য এসে হুমকি ধমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করে হুমায়ুন। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কামারখন্দ থানার ওসিকে জানিয়েছি।’

অভিযুক্ত ইউপি সদস্য হুমায়ুন কবির মুঠোফোনে বলেন, ‘চেয়ারম্যান নানা অনিয়ম করলে তাকে বললে কাজ হয় না তাই ভাঙচুর করেছি। এসময় চেয়ারম্যানকে গালিগালাজ করতে থাকেন ইউপি সদস্য।’ 

কামারখন্দ থানার ওসি হাশমত আলী বলেন, ‘জামতৈল ইউনিয়ন পরিষদে ভাঙচুরের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপাশা হোসাইন বলেন, ‘জামতৈল ইউনিয়ন পরিষদে ভাঙচুরের ঘটনায় চেয়ারম্যানকে থানায় জিডি করতে বলা হয়েছে একইসঙ্গে প্রশাসনিক কর্মকর্তাকে ইউএনও বরাবর একটি চিঠি দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

ইরান ইস্যুতে মতবিরোধ মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App