×

রাজশাহী

শপথের দিন আ’লীগ অফিসে উড়ল পতাকা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩১ পিএম

শপথের দিন আ’লীগ অফিসে উড়ল পতাকা

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের নতুন সরকারের শপথ গ্রহণের দিনেই চাঁপাইনবাবগঞ্জ শহরে অবস্থিত বাংলাদেশ আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেছে নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জেলা শহরের ওয়াল্টন মোড়ে অবস্থিত দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ২৪-এর গণঅভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যালয় দীর্ঘদিন বন্ধ ছিলো। তবে আজ নেতাকর্মীরা এসে পতাকা টানিয়ে পালিয়ে যায়। বিষয়টি স্থানীয়রা লক্ষ্য করেন এবং ঘটনাটি নিয়ে তারা আতঙ্কিত হয়ে পরে। 

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক বার্তায় দলীয় পতাকা উত্তোলনের বিষয়টি নিশ্চিত করে পোস্ট করেছেন নিষিদ্ধ ঘোষিত চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুজ্জামান জানান, ‘তার নেতৃত্বে দলীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া এক ভিডিওতে দুজনকে পতাকা উত্তোলন করতে দেখা যায়। তবে নাম ও পদবি জানা যায়নি।’

চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম বলেন, ‘আজকে নতুন সরকারের শপথ গ্রহণের দিনে নিষিদ্ধ ঘোষিত একটা দল তাদের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করেছে, এটা প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে।’

চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমির আবু জার গিফারী বলেন, ‘আওয়ামী লীগের কার্যক্রম যেহেতু নিষিদ্ধ, তাতে এই বিষয়টা প্রশাসনকেই ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরে আলম বলেন, ‘এই ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরান যুদ্ধে ১৩ মার্কিন সেনা নিহত, আহত ৩৬৫

ইরান যুদ্ধে ১৩ মার্কিন সেনা নিহত, আহত ৩৬৫

নতুন সময়সূচির প্রস্তাব দিলেন দোকান ব্যবসায়ীরা

নতুন সময়সূচির প্রস্তাব দিলেন দোকান ব্যবসায়ীরা

দেশব্যাপী হামের টিকাদান শুরু রবিবার

দেশব্যাপী হামের টিকাদান শুরু রবিবার

প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ ব্যবসায়ীদের বৈঠক আজ

প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ ব্যবসায়ীদের বৈঠক আজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App