×

রাজশাহী

মসজিদে যাওয়ার পথে শ্রমিককে গুলি করে হত্যা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৮ পিএম

মসজিদে যাওয়ার পথে শ্রমিককে গুলি করে হত্যা

ছবি: সংগৃহীত

রাজশাহীর খোঁজাপুর গোরস্তান সড়কে নামাজের জন্য মসজিদে যাওয়ার সময় এক শ্রমিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টায় এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিক, রাজশাহী নগরীর মতিহার থানার ডাঁশমারী গ্রামের তইমুর উদ্দিনের ছেলে  মো. মোস্তফা (৫০)। তিনি আটার মিলে শ্রমিক হিসেবে কাজ করেন।

স্থানীয়রা জানায়, আজ রাতে মসজিদে যাওয়ার সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এতে তার ডান পায়ে একটি গুলি লাগে। এতে ঘটনাস্থলেই জ্ঞান হারান তিনি। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, ‘তাকে হাসপাতলে আনা হলে আমার মৃত অবস্থায় পাই। তবে গুলি নাকি ছুরিকাঘাত সেটি নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ মর্গে পাঠিয়েছি।’

মহিতার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবুল কালাম আজাদ, ‘একজনকে গুলি করা হয়েছে বলে শুনেছি। তবে কী কারণে এই হামলা হয়েছে সেটি এখনো জানা যায়নি। হামলাকারীদের শনাক্ত করা সম্ভব হয়নি। এই বিষয়ে এখন তদন্ত করা হচ্ছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুম্মার দিন মধ্যপ্রাচ্যজুড়ে সাইরেনের শব্দ

জুম্মার দিন মধ্যপ্রাচ্যজুড়ে সাইরেনের শব্দ

খড় পোড়ানোর আগুনে ২০ বিঘা জমির গম পুড়ে ছাই

খড় পোড়ানোর আগুনে ২০ বিঘা জমির গম পুড়ে ছাই

পেট্রোল পাম্পে পুলিশ সদস্যের উপর হামলা

পেট্রোল পাম্পে পুলিশ সদস্যের উপর হামলা

কোটি টাকার মালামালসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

কোটি টাকার মালামালসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App