ট্রাক্টর চাপায় সাংবাদিকের বাবার মৃত্যু
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৩ পিএম
ছবি: সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টর চাপায় এক সাংবাদিকের পিতার মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম মুসা মিয়া। তিনি নাচোল পৌর এলাকার বাসস্ট্যান্ড মহল্লার বাসিন্দা ও নাচোল প্রেসক্লাবের সহ-সভাপতি মো. জাকিরুল পলাশের পিতা।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-আমনুরা সড়কের এরফান পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আরো পড়ুন: মেহেরপুরে নারীকে কুপিয়ে হত্যা
বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার ওসি রইস উদ্দিন জানান, মোটরসাইকেলযোগে নিজ বাড়ী থেকে চাঁপাইনবাবগঞ্জ শহরে আসছিলেন মুসা মিয়া। এ সময় সামনে থেকে আসা একটি ট্রাক্টর তাকে চাপা দিলে গুরুত্বর আহত হন তিনি। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুসা মিয়াকে মৃত ঘোষণা করেন।
ওসি আরো বলেন, ঘটনার পর ট্রাক্টর ফেলে চালক পালিয়েছে। মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ট্রাক্টর চালককে গ্রেপ্তারে পুলিশ তৎপরতা চালাচ্ছে।
