×

প্রবাস

মুরাদ নূরের সুরে রুনা বিক্রমপুরীর নতুন গান

Icon

প্রবাস ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৪, ১১:৫৩ এএম

মুরাদ নূরের সুরে রুনা বিক্রমপুরীর নতুন গান

বর্তমান সময়ের জনপ্রিয় সুরকার মুরাদ নূর। বেছে বেছে কাজ করে ইতিমধ্যে বিনোদন জগতে তিনি তার একটা জায়গা তৈরি করেছেন। 

এবার প্রতিশ্রুতিশীল কণ্ঠ শিল্পী রুনা বিক্রমপুরী গাইলেন তার সুর করা গান। লেখক ও সাংবাদিক জমির হোসেনের কথায় 'মনটা নে তুই' শিরোনামে একটু ভিন্ন মাত্রার গান শ্রোতাদের জন্য করা হয়েছে। 

বহুল প্রতীক্ষিত এ গানটির সঙ্গীতায়োজনে ছিলেন মুশফিক লিটু। আসছে আন্তর্জাতিক নারী দিবস ৮ মার্চ এবং একই দিনে স্টুডিও শৈল্পিক এর প্রথম বর্ষপূর্তিতে গানটির লিরিক্যাল ভিডিও প্রকাশিত হবে। 

নতুন এ গান প্রসঙ্গে সুরকার মুরাদ নূর বলেন, প্রবাসী বন্ধু ও জনপ্রিয় সাংবাদিক জমির হোসেনের বেশ কয়েকটি গান সুর করেছিলাম। করোনাকালীন সময়ে আর সেগুলো প্রকাশিত হয়নি। এবার পর্যায়ক্রমে সেগুলো প্রকাশের উদ্যোগ নিলাম। মেধাবী কণ্ঠশিল্পী রুনা বিক্রমপুরী আশানুরূপ গেয়েছেন। বিশ্বাস করি, সঙ্গীত পিয়াসু সবার ভালো লাগবে। 

গীতিকার জমির হোসেন বলেন, সংবাদ নিয়েই বেশি ব্যস্ত থাকতে হয়। সংস্কৃতি চর্চা এত সহজ নয় বিশেষ করে গান লিখা অনেক কঠিন কারণ গানের মাত্রার একটা বিষয় থাকে। তবু চেষ্টা করেছি অবশিষ্ট শ্রোতারা বলবেন। প্রিয় সুরকার মুরাদ ও শিল্পী রুনা গানটিতে দরদ মেখে কাজ করেছেন। আশা করি দর্শক-শ্রোতারা মজা পাবেন।

কণ্ঠশিল্পী রুনা বিক্রমপুরী বলেন, ভালো লাগছে মুরাদ ভাইয়ের সঙ্গে কাজ করতে পেরে। তিনি বেশ রুচিশীল মানুষ। চেষ্টা করেছি সুরকারের চাহিদা মতো গাওয়ার। বাকিটা শ্রোতারা বলবেন। গানটি বিশেষত্ব হলো শুনলেই কেমন একটা ঘোরে পড়তে হয়, ভীষণ মায়াবী। 

বাংলা সংস্কৃতি লালনের আতুর ঘর স্টুডিও শৈল্পিক, ৮ মার্চ প্রথম বর্ষপূর্তি উপলক্ষে 'মনটা নে তুই' গানটি নূর ক্রিয়েশনস এর ফেসবুক, ইউটিউবসহ সব ডিজিটাল মাধ্যমে প্রকাশিত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App