ঈদ কালেকশন এনেছে আর্টিজ্যান
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আসছে ঈদুল ফিতর উপলক্ষে ফ্যাশন ব্রান্ড আর্টিজ্যান এনেছে এক্সক্লুসিভ ডিজাইনের পাঞ্জাবি, শার্ট, পলো শার্ট ও টি-শার্ট। এ সময়ের আবহাওয়া উপযোগী কালারফুল ডিজাইনের এসব কালেকশন তৈরি করা হয়েছে শতভাগ সুতিসহ আরামদায়ক কাপড়ে। কাটিং ও প্যাটার্নে আনা হয়েছে বৈচিত্র্য। ফ্যাশন ডিজাইনার ও আর্টিজ্যানের প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিব হোসাইন এসব পোশাকের ডিজাইন করেছেন। তিনি বলেন, এবারের ঈদ উদযাপন হবে বসন্তের শেষ দিকে। এরপরই গ্রীষ্মের শুরু। তাই সব দিক বিবেচনা করেই এবারের ঈদ পোশাকের ডিজাইন, কালার ও কাপড় নির্বাচন করা হয়েছে। আর্টিজ্যানের এসব পোশাক কেনা যাবে পাইকারি ও খুচরা। ক্রেতাদের জন্য আর্টিজ্যানের আছে বেশ কয়েকটি শোরুম। ঠিকানা : ৩/৩২ (তৃতীয় তলা); ১১৭/১১৭এ (দ্বিতীয় তলা); ৬৭ (নিচতলা), আজিজ সুপার মার্কেট শাহবাগ; প্রি-ক্যাডেট স্কুল মার্কেট, জেলা সদর রোড, টাঙ্গাইল; টাইন হল রোড, হবিগঞ্জ; থানা পাড়া, চাদ মোহাম্মদ রোড, কুষ্টিয়া; সোনাডাংগা, খুলনা এবং ১৪৪/৩ দক্ষিণ পিরেরবাগ, মিপরপুর, ঢাকা।
