×

খেলা

সর্বকালের সেরা খেলোয়াড় মেসি

Icon

প্রকাশ: ৩০ মার্চ ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সর্বকালের সেরা খেলোয়াড় মেসি
কাগজ ডেস্ক : বিশ্ব ক্রীড়াঙ্গনে সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল যে কারণে বিশ্বের প্রায় প্রতিটি দেশই এই খেলার সঙ্গে জড়িত। এই ধারাবাহিকতায় ফুটবলের জনপ্রিয়তায় গা ভাসিয়েছেন কোটি কোটি ভক্তরা। সেসঙ্গে ফুটবলে সেরার বিতর্কেও ভক্ত-সমর্থকদের মধ্যে চলে আসছে তর্কযুদ্ধ। নানা যুক্তিতর্কে সেরার তালিকায় বরাবরই নিজেদের পছন্দের তারকাদের এগিয়ে রাখেন ভক্তরা। তবে এখন সে সুযোগটা সীমিত করে দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল, স¤প্রতি ফুটবলের মাঠে সর্বকালের সেরা ৫০ ফুটবলারের তালিকা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। যেখানে সবাইকে (ম্যারাডোনা, পেলে) টপকে তালিকায় শীর্ষস্থান দখল করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। তালিকার শীর্ষ দশে পর্তুগিজ কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো জায়গা পেলেও তালিকায় জায়গা হয়নি ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রের। গত শতাব্দীর মাঝামাঝি থেকে সত্তর দশক পর্যন্ত ফুটবলের মাঠ দখলে রেখেছিলেন ব্রাজিল কিংবদন্তি পেলে। এর পরবর্তী সময়ে নিজ দক্ষতায় সমর্থকদের বুঁদ করে রেখেছিলেন আর্জেন্টিনার ডিয়েগো আরমান্দো ম্যারাডোনা। এভাবে তালিকা করলে রোনালদো নাজারিও, জিনেদিন জিদান, গারিঞ্চা কিংবা জিকোদের নাম আসলেও ২০২২ সালে ফিফা বিশ্বকাপ জেতার পর মেসির নামই সেরাদের সেরা তালিকার প্রথমে এসেছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ডেইলি মেইলের প্রকাশিত তালিকায় দশম স্থানে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তালিকার ষষ্ঠ স্থানটা দখলে রেখেছেন রিয়াল মাদ্রিদের ইতিহাসে কিংবদন্তি পর্যায়ে থাকা ডি স্টেফানো। জিতেছেন পাঁচটি ইউরোপিয়ান কাপ। তার পরেই পাঁচে আছেন ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদান। চারে জায়গা করে নিয়েছেন টোটাল ফুটবলের জনক ডাচ তারকা ইয়োহান ক্রুইফ। পরের তিনটি স্থানেই লড়াই হচ্ছে মেসি, ম্যারাডোনা ও পেলেকে নিয়ে। তবে ম্যারাডোনাকে হটিয়ে দুইয়ে অবস্থান করেছেন পেলে। তিনে আছেন ম্যারাডোনা। আর সর্বকালের সেরার মুকুট দখলে রেখেছেন সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসি। যিনি ইতিহাসে সবচেয়ে বেশি ব্যালন ডি’অর জিতেছেন, ৮ বার পুরস্কারটি জিতে তিনি আছেন সবার ওপরে। বার্সেলোনার হয়ে তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন মেসি, যে ক্লাবটিতে তিনি আবার সর্বোচ্চ গোলদাতা। আর্জেন্টাইন তারকা ২০২২ সালে কাতারে বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে অবসান হয় তার দীর্ঘ অপেক্ষার। পরম আরাধনার সেই শিরোপা জিতে তার সংগ্রহে মুকুট রতœ যুক্ত করেছিলেন। সেই টুর্নামেন্টে তিনি সাত গোল করেছিলেন, যার মধ্যে চারটি এসেছিল পেনাল্টি থেকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মিরপুরের পর চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণ

মিরপুরের পর চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণ

লালবাগে রাফি হত্যা, প্রধান আসামি ইমন গ্রেপ্তার

লালবাগে রাফি হত্যা, প্রধান আসামি ইমন গ্রেপ্তার

১৬ মাসে ৫৮০ শিশুকে ধর্ষণ, নিহত ৪৮৩

এইচআরএসএস ১৬ মাসে ৫৮০ শিশুকে ধর্ষণ, নিহত ৪৮৩

রামিসার বাসায় প্রধানমন্ত্রী

রামিসার বাসায় প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App