×

চট্টগ্রাম

মিরপুরের পর চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৬, ১১:০৮ পিএম

মিরপুরের পর চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণ

ছবি: সংগৃহীত

সারাদেশে যখন শিশু রামিসা হত্যার বিচার দাবিতে তীব্র ক্ষোভ ও উত্তাল পরিস্থিতি বিরাজ করছে, ঠিক তখনই চট্টগ্রামের বাকলিয়ায় তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই নৃশংস ঘটনার পর অভিযুক্ত যুবককে গ্রেপ্তারের দাবিতে একটি ভবন ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে ও অভিযুক্তকে আটক করতে গিয়ে ক্ষুব্ধ জনতার তোপের মুখে পড়ে পুলিশ অবরুদ্ধ হয়ে পড়ে।

বৃহস্পতিবার (২১ মে) বিকেল ৫টার দিকে বাকলিয়া থানার চেয়ারম্যানঘাটা এলাকার আবু জাফর রোডে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র।

জানা গেছে, ধর্ষণের ঘটনাটি জানাজানি হওয়ার পর অভিযুক্ত যুবককে আটক করতে ঘটনাস্থলে যায় বাকলিয়া থানা পুলিশ। এ সময় সেখানে অসংখ্য উৎসুক ও ক্ষুব্ধ মানুষ জড়ো হন। একপর্যায়ে পুলিশ অভিযুক্তকে ভবন থেকে বের করে নিয়ে আসতে চাইলে স্থানীয় বাসিন্দারা পুলিশকে অবরুদ্ধ করে রাখেন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত (সন্ধ্যা সাতটা), পুলিশ অভিযুক্তকে ওই ভবন থেকে উদ্ধার বা আটক করতে পারেনি।

এদিকে, ঘটনার পরপরই ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। বিক্ষুব্ধ এলাকাবাসীর দাবি, অভিযুক্ত যুবক এখনো ওই ভবনের ভেতরেই অবস্থান করছেন।।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপকমিশনার হোসেইন মোহাম্মদ কবির ভুঁইয়া জানান, ‘শিশুটিকে চিকিৎসার জন্য ওসিসিতে নেওয়া হয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।’

তিনি বলেন, ‘স্থানীয় লোকজন অভিযুক্ত যে ভবনে রয়েছে বলে ধারণা করছে সেটি ঘেরাও করে রেখেছে। তাকে বের হতে দিচ্ছে না। আমি ঘটনাস্থলে যাচ্ছি। অভিযুক্তকে আইনের আওতায় আনা হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মিরপুরের পর চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণ

মিরপুরের পর চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণ

লালবাগে রাফি হত্যা, প্রধান আসামি ইমন গ্রেপ্তার

লালবাগে রাফি হত্যা, প্রধান আসামি ইমন গ্রেপ্তার

১৬ মাসে ৫৮০ শিশুকে ধর্ষণ, নিহত ৪৮৩

এইচআরএসএস ১৬ মাসে ৫৮০ শিশুকে ধর্ষণ, নিহত ৪৮৩

রামিসার বাসায় প্রধানমন্ত্রী

রামিসার বাসায় প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App