×

খবর

ড. শিরীন শারমিন চৌধুরী : কৃষকদের ঐকান্তিক প্রচেষ্টায় দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ

Icon

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। কৃষকরাই কৃষি নির্ভর অর্থনীতির মূল চালিকাশক্তি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় আধুনিক কৃষি প্রযুক্তিকে কাজে লাগিয়ে এবং কৃষকদের ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। গতকাল শনিবার পীরগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে পৌর মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামীমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা সাদেকুজ্জামান সর্দার। মুজিব শতবর্ষ উপলক্ষে অনাবাদী পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় এই প্রদর্শনীর আয়োজন করেছে উপজেলা প্রশাসন ও কৃষি স¤প্রসারণ অধিদপ্তর। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, কৃষির আধুনিকীকরণে প্রযুক্তির জ্ঞান কাজে লাগাতে হবে। কৃষি বিভাগের উদ্যোগে আধুনিক কৃষির প্রশিক্ষণের মাধ্যমে সমন্বিত কৃষিকে উৎসাহিত করতে হবে। তিনি বলেন, ১০ টাকায় কৃষকদের ব্যাংকিং সুবিধা দেয়ার মাধ্যমে কৃষকদের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন সহজতর করা হয়েছে। কৃষকদের মধ্যে সচেতনতা তৈরির মাধ্যমে কৃষি পণ্যের বিপণনে কৃষি বিভাগকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। এ সময় ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৪০৩জন উপকারভোগীকে মাথাপিছু ১.৫০ শতাংশ জমির জন্য উচ্চ ফলনশীল সবজি হাইব্রিড করলা, মিষ্টি কুমড়া, লাউ, পুঁইশাক, বরবটি, পালংশাক, কলমী শাক, চিচিঙ্গা, বেগুন ও ধনিয়ার বীজসহ বারোমাসি হাইব্রিড বাতাবিলেবু, মাল্টা, আম, পেয়ারার চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্পিকারের স্বামী সৈয়দ ইশতিয়াক হোসেন, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পীরগঞ্জ পৌরসভার মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামীম, পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান নূর মো. মণ্ডল, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন রাজা, সহসভাপতি আলহাজ মকবুল হোসেন সর্দার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসান, উপজেলা প্রশাসনের সদস্য, স্থানীয় ও জেলাপর্যায়ের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে আইএলও প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে আইএলও প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২৪

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২৪

পৃথিবীটা শূন্য হয়ে গেল, আশা ভোঁসলের মৃত্যুতে রুনা লায়লা

পৃথিবীটা শূন্য হয়ে গেল, আশা ভোঁসলের মৃত্যুতে রুনা লায়লা

নারী উদ্যোক্তাদের রপ্তানি বাড়াতে কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নারী উদ্যোক্তাদের রপ্তানি বাড়াতে কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App