×

জাতীয়

ময়মনসিংহে হামে ২৪ ঘণ্টায় ২ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ২৬

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০২:০৪ পিএম

ময়মনসিংহে হামে ২৪ ঘণ্টায় ২ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ২৬

ছবি: সংগৃহীত

ময়মনসিংহে হামের সংক্রমণ পরিস্থিতি এখনও উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৬ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৮ জন শিশু। বর্তমানে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে মোট ৭৩ জন শিশু।

মৃত শিশুদের মধ্যে একজন ফুলপুর উপজেলার বাসিন্দা বুলবুলের ৯ মাস বয়সী ছেলে সোহান। সে রোববার (১২ এপ্রিল) রাত ১টার দিকে মারা যায়। অপর শিশু গৌরীপুর উপজেলার হুমায়ুনের ১০ মাস বয়সী ছেলে সাদেকুল। সে শনিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয় এবং বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, চলতি বছরের ১৭ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত মোট ৩৯৭ জন শিশু হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ৩১২ জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। তবে এ সময়ের মধ্যে মোট ১২ জন শিশুর মৃত্যু হয়েছে।

চিকিৎসকদের মতে, হামের সংক্রমণ প্রতিরোধে শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করা অত্যন্ত জরুরি। পাশাপাশি আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসার আওতায় আনলে ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম জোরদার করা হয়েছে এবং নতুন রোগী ভর্তির হারও পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকার বাতাস আজ কতটা দূষিত?

ঢাকার বাতাস আজ কতটা দূষিত?

ডিমের সঙ্গে যেসব খাবার এড়িয়ে চলবেন

ডিমের সঙ্গে যেসব খাবার এড়িয়ে চলবেন

সকালে পদোন্নতি, রাতেই বাতিল; পরদিন বরখাস্ত বিমান কর্মকর্তা

সকালে পদোন্নতি, রাতেই বাতিল; পরদিন বরখাস্ত বিমান কর্মকর্তা

৩ জেলার জন্য সতর্কবার্তা, নদীবন্দরে হুঁশিয়ারি সংকেত

৩ জেলার জন্য সতর্কবার্তা, নদীবন্দরে হুঁশিয়ারি সংকেত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App