×

খবর

রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ

Icon

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ
কাগজ প্রতিবেদক : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। গতকাল মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে এ সাক্ষাতে দ্বাদশ সংসদ নির্বাচনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন সিইসি। সুুষ্ঠু নির্বাচন পরিচালনায় সার্বিক সহযোগিতার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব এস এম রাহাত হাসনাত জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ করায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতি বলেন, নির্বাচন কমিশনের নেতৃত্ব এবং নির্বাহী বিভাগের সার্বিক সহযোগিতার ফলে নির্বাচন সুষ্ঠুভাবে শেষ করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও নির্বাচন কমিশন স্থানীয় সরকারসহ বিভিন্ন নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দরভাবে করতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব (সম্পদ) বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে আইএলও প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে আইএলও প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২৪

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২৪

পৃথিবীটা শূন্য হয়ে গেল, আশা ভোঁসলের মৃত্যুতে রুনা লায়লা

পৃথিবীটা শূন্য হয়ে গেল, আশা ভোঁসলের মৃত্যুতে রুনা লায়লা

নারী উদ্যোক্তাদের রপ্তানি বাড়াতে কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নারী উদ্যোক্তাদের রপ্তানি বাড়াতে কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App