×

এই জনপদ

বলাৎকারের অভিযোগ : শিবগঞ্জে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা

Icon

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জের পল্লিতে একটি মাদ্রাসার পরিচালকের ছেলে ও ওই মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ আলীর নামে (২০) বলাৎকারের অভিযোগে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, উপজেলার কিচক ইউনিয়নের ফুলতলী এলাকায় অবস্থিত খাতুনে জান্নাত নামের একটি মাদ্রাসায় বালক শাখার ২য় শ্রেণির আবাসিকের ছাত্রকে গত ২৩ জানুয়ারি সন্ধ্যার পর ওই মাদ্রাসার পরিচালক রফিকুল ইসলামের ছেলে ও মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ আলী কৌশলে কোমলমতি শিক্ষার্থীকে জোরপূর্বক বলাৎকার করে। বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য ওই মাদ্রাসার পরিচালক আপ্রাণ চেষ্টা চালালেও তা কোনো কাজে আসেনি। অবশেষে শিক্ষার্থীর বাবা বাদী হয়ে গতকাল শুক্রবার শিক্ষক মোহাম্মদ আলীকে আসামি করে থানায় মামলা দায়ের করে। থানার ওসি আব্দুর রউফ বলেন, এ ঘটনায় থানায় মামলা নেয়া হয়েছে। আসামিকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। এ ব্যাপারে মাদ্রাসার পরিচালক রফিকুল ইসলাম বলেন, আমার ছেলের বিরুদ্ধে বলাৎকারের যে অভিযোগ আনা হয়েছে তা সঠিক নয়। আমার মাদ্রাসার বিরুদ্ধে এলাকার কিছু ব্যক্তি চক্রান্তে লিপ্ত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘ইরানে গোপনে হামলা চালায় সৌদি আরব’

‘ইরানে গোপনে হামলা চালায় সৌদি আরব’

শিবির সভাপতির সঙ্গে পাকিস্তান জামায়াত নেতার সাক্ষাৎ

শিবির সভাপতির সঙ্গে পাকিস্তান জামায়াত নেতার সাক্ষাৎ

ফ্লাইওভারে ঝুলছিল যুবকের মরদেহ

ফ্লাইওভারে ঝুলছিল যুবকের মরদেহ

সৌদি পৌঁছেছেন ৫৩ হাজার ৪১০ হজযাত্রী

সৌদি পৌঁছেছেন ৫৩ হাজার ৪১০ হজযাত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App