×

খবর

মমেকে তোলপাড় কুকুরের মুখে নবজাতকের লাশ!

Icon

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ময়মনসিংহ প্রতিনিধি : ফুটফুটে এক নবজাতকের লাশ মুখে কামড়ে ধরে ছুটছে একটি কুকুর। এমন একটি ছবি গত সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে পড়লে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়। বাদ যায়নি ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালও। ঘটনাটি নিয়ে তোলপাড় সৃষ্টি হয় হাসপাতালের ভেতরে-বাইরে। ছবিটি ২০১৫ সালের বলে দাবি করেছেন হাসপাতালের উপপরিচালক মো. জাকিউর রহমান। তবে তা মানতে নারাজ ময়মনসিংহ নগরীর ১৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও হাসপাতালসংলগ্ন চরপাড়া এলাকার মেসার্স মেডিকেয়ার এন্টারপ্রাইজের প্রোপাইটর মো. শাহজালাল হৃদয়। তিনি বলেন, ২০১৫ সালেও নগরীর বাঘমারা এলাকার কোনো একটি ক্লিনিকে এ ধরনের একটি ছবি ভাইরাল হয়েছিল। তবে সোমবার যে ছবিটি ভাইরাল হয়েছে সেটির ব্যাকগ্রাউন্ড ভিন্ন। ছবিতে কুকুরটি যে পথ ধরে হেঁটে যাচ্ছে সেখানে নীল টিনের বেড়া। এতে বোঝা যায়- ছবিটি মমেক হাসপাতাল এলাকার বর্তমান সময়ের। কারণ বর্তমানে হাসপাতালের ভেতরে নতুন বিল্ডিংয়ের কাজ চলছে নীল টিনের বেড়া দিয়ে। এর আগে মো. শাহজালাল হৃদয় তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ভাইরাল হওয়া ছবি আপলোড করে এক পোস্টে অভিযোগ করেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কর্তৃপক্ষ বিভিন্নভাবে আউটসোর্সিংয়ের মাধ্যমে শত শত লোক নিয়োগ করেছে। তাদের দেখভালের জন্য সুপারভাইজার নিয়োগ করেছে। পরিচ্ছন্নকর্মীরা যদি সঠিকভাবে এগুলো সংরক্ষণ করতেন, আজকের এই দৃশ্য মানুষের দেখতে হতো না। এর দায়ভার হাসপাতাল কর্তৃপক্ষকে বহন করতে হবে। ঘটনাটি সরজমিনে জানতে গতকাল মঙ্গলবার জরুরি বিভাগের সামনে কথা হয় হাসপাতালের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যদের ক্যাম্প ইনচার্জ মো. সাইদুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ফেসবুকে ছবিটি দেখেছি এবং হাসপাতাল এলাকার অনেকের কাছেও শুনেছি। তবে এ বিষয়ে সঠিক কোনো তথ্য আমার জানা নেই। একই ধরনের তথ্য দিয়ে হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম বলেন, হাসপাতালের ভেতরে এমন কোনো ধরনের ঘটনার সংবাদ আমি পাইনি। তবে বাইরের অনেকেই বলছে এবং ফেসবুকে আমিও দেখেছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

 ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরালো করতে আলোচনা হয়েছে’

জয়শঙ্কর ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরালো করতে আলোচনা হয়েছে’

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে বাংলাদেশ-ভারত বৈঠক

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে বাংলাদেশ-ভারত বৈঠক

জাল সনদধারী শিক্ষকদের চিহ্নিত করা হচ্ছে

শিক্ষামন্ত্রী জাল সনদধারী শিক্ষকদের চিহ্নিত করা হচ্ছে

পহেলা বৈশাখে নিরাপত্তা ও ট্রাফিকে বিশেষ ব্যবস্থা

পহেলা বৈশাখে নিরাপত্তা ও ট্রাফিকে বিশেষ ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App