×

শেষের পাতা

আগুনের ভিডিও হোয়াটসঅ্যাপে পাঠাতেন ছাত্রদল নেতা মাসুম

Icon

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কাগজ প্রতিবেদক : কক্সবাজারে অভিযান চালিয়ে একাধিক মামলার পলাতক আসামি নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি আবু তালেব মাসুম (৩৭) ও তার সহযোগী নারায়ণগঞ্জ জেলা জিয়া মঞ্চের সভাপতি জজ মিয়াকে (৩৯) গ্রেপ্তার করেছে র‌্যাব। গত শুক্রবার র‌্যাব-১ ও র‌্যাব-১৫ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার আবু তালেব মাসুম অবরোধ শুরুর পর থেকে বিভিন্ন স্থানে একাধিক গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালান। এসব ভিডিও তিনি দেশি-বিদেশি বিভিন্ন নম্বরের হোয়াটস অ্যাপে পাঠাতেন। গত ২৯ অক্টোবরও ৪টি গাড়ি ভাঙচুর করেন মাসুম। গতকাল শনিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পুলিশের এলিট ফোর্সের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। র‌্যাব মুখপাত্র মঈন বলেন, স¤প্রতি নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকাসহ বিভিন্ন মহাসড়ক অবরোধ করে গণপরিবহন, ব্যক্তিগত পরিবহনসহ বিভিন্ন যানবাহনে অগ্নিসংযোগ, হামলা-ভাঙচুরসহ বিভিন্ন ধরনের নাশকতা ও সহিংসতার ঘটনা ঘটে। এসব ঘটনার সিসিটিভি ফুটেজ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়। এরই ধারাবাহিকতায় র‌্যাব জড়িতদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি শুরু করে। এক পর্যায়ে গত শুক্রবার অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়। তিনি আরো বলেন, গ্রেপ্তারকৃতরা তাদের দলীয় নেতাদের নির্দেশনায় ও মাসুমের পরিকল্পনায় রূপগঞ্জ এলাকায় সহিংসতা ও নাশকতা চালায়। মাসুম ২৮ অক্টোবর পল্টনের সমাবেশে যোগ দেয়ার জন্য নেতাকর্মী নিয়ে ঢাকায় আসে। পরে পল্টন ও এর আশপাশের এলাকায় গণপরিবহন, ব্যক্তিগত যানবাহনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও রাস্তায় আগুন জ্বালিয়ে নাশকতা সৃষ্টি করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির অপচেষ্টা চালায়। মাসুম ও তার অনুসারীদের এসব নাশকতার ভিডিও ফুটেজ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হলে সে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ এড়াতে রাজধানীর বাড্ডা, বসুন্ধরা, খিলক্ষেত, যাত্রাবাড়ীর বিভিন্ন এলাকায় এবং সর্বশেষ কক্সবাজারে আত্মগোপন করে। গ্রেপ্তার জজ মিয়া ছাত্রদল নেতা মাসুমের ঘনিষ্ঠ সহযোগী। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ ও রাজধানীর বিভিন্ন থানায় অন্তত ৪টি মামলা রয়েছে। এক প্রশ্নের জবাবে র‌্যাব মুখপাত্র বলেন, নাশকতাকারীরা স্থান-কাল-পাত্রভেদে কিছু চোরাগোপ্তা হামলা করছে। এসব হামলা প্রতিরোধে র‌্যাব সদস্যরা বিভিন্ন জায়গায় ছদ্মবেশে অবস্থান করছে, গণপরিবহনে যাত্রীবেশে অবস্থান করছে। এ কার্যক্রম চলমান থাকবে। এছাড়া আমরা হামলার জায়গাগুলো শনাক্ত করছি, বাস মালিকদের সঙ্গে বসছি, যারা যে সহায়তা চায় দিচ্ছি। এর ফলে চলন্ত গাড়িতে অগ্নিসংযোগ কমেছে। অবরোধ চলাকালীন শুরুর সময় থেকে পরবর্তী ২০ দিনে যাত্রীবাহী, পণ্যবাহী যানবাহন ও তেলবাহী লরি মিলিয়ে ১৭ হাজারের বেশি যানবাহনকে এসকর্ট দিয়েছে র?্যাব। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তফসিল ঘোষণা হয়েছে, সংবিধানের ১২৬ ধারা অনুযায়ী সব নির্বাহী বিভাগ নির্বাচনে সহায়তা করছে। নির্বাচন কমিশন থেকে জারিকৃত বিভিন্ন নির্দেশনা আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। আমাদের এ কার্যক্রম চলমান থাকবে। পরিস্থিতি অনুকূলে এলেই আদম তমিজি হককে আইনের আওতায় আনা হবে বলে জানান কমান্ডার খন্দকার আল মঈন। তিনি বলেন, আদম তমিজির নামে সুনির্দিষ্ট অভিযোগ ও মামলা রয়েছে, তার বাসায় অভিযানের সার্চ ওয়ারেন্টও রয়েছে। অভিযোগের ভিত্তিতে সব নিয়ম মেনেই আমরা তাকে আইনের আওতায় আনতে তার বাসায় যাই। গত বৃহস্পতিবার র?্যাব কর্মকর্তারা নিয়ম মেনেই ম্যাজিস্ট্রেট, চিকিৎসকসহ সেখানে অভিযানে যান। তিনি আরো বলেন, অভিযানের সময় ওই বাসায় একজন যুক্তরাজ্যের নাগরিক ও আদম তমিজির চতুর্থ স্ত্রী ছিলেন। সব নিয়ম মেনেই আমরা গ্রেপ্তার করতে চেষ্টা করি। কিন্তু একপর্যায়ে তিনি ছুরি নিয়ে আত্মহত্যার হুমকি দেন, জানালার কাচ ভেঙে ফেলেন, এক পা বাইরে দিয়ে লাফ দেয়ার হুমকি দেন। এমনকি তার স্ত্রীকেও বাসার উপর থেকে ফেলে দেয়ার হুমকি দেন। পরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তাকে গ্রেপ্তার করা হয়নি, কিন্তু আমাদের নজরদারি অব্যাহত আছে। পরিস্থিতি অনুকূলে এলে তাকে আইনের আওতায় আনা হবে। স্বাভাবিকভাবে তাকে গ্রেপ্তার করতে চাই আমরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ট্রাম্পের ভাষণের পরপরই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

ট্রাম্পের ভাষণের পরপরই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

ইরানের ক্ষেপণাস্ত্র নিয়ে আতঙ্কে ডোনাল্ড ট্রাম্প

ইরানের ক্ষেপণাস্ত্র নিয়ে আতঙ্কে ডোনাল্ড ট্রাম্প

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, সুনামির আশঙ্কা ঘিরে আতঙ্ক

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, সুনামির আশঙ্কা ঘিরে আতঙ্ক

নাঙ্গলকোটে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা

নাঙ্গলকোটে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App