×

খবর

বাংলাদেশের রাষ্ট্রবিজ্ঞানীদের সংগঠন প্রতিষ্ঠা

Icon

প্রকাশ: ২৫ জুন ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বাংলাদেশের রাষ্ট্রবিজ্ঞানীদের সংগঠন প্রতিষ্ঠা
রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক ও গবেষকদের পেশাদারিত্ব ও জ্ঞানগত উৎকর্ষ বৃদ্ধির লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশের রাষ্ট্রবিজ্ঞানীদের সংগঠন ‘বাংলাদেশ পলিটিক্যাল সায়েন্স নেটওয়ার্ক (বিপিএসএন)’। গতকাল শনিবার বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির মিলনায়তনে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক এবং রাষ্ট্রবিজ্ঞানে উচ্চ ডিগ্রিধারী বিভিন্ন প্রতিষ্ঠানে গবেষণাকর্মে নিয়োজিত ব্যক্তিদের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. হারুন-অর-রশিদ। ঢাকার বাইরের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষকগণ জুম প্লাটফর্মের মাধ্যমে সভায় যুক্ত ছিলেন। বিজ্ঞপ্তি সভায় বিস্তারিত আলোচনার পর ‘বাংলাদেশ পলিটিক্যাল সায়েন্স নেটওয়ার্ক’ সংক্ষেপে বিপিএসএন নামে বাংলাদেশের রাষ্ট্রবিজ্ঞানীদের একটি প্লাটফর্ম প্রতিষ্ঠা করা হয়। এরপর এক সংবাদ সম্মেলনে এই সংগঠনের যাত্রা ও কমিটি ঘোষণা করা হয়। পরবর্তী দুই বছরের জন্য ২১-সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠন করা হয়। এই কমিটির সভাপতি নির্বাচিত হন অধ্যাপক ড. হারুন-অর-রশিদ (সাবেক উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয়), সহসভাপতি অধ্যাপক ড. নাসিম আখতার হোসেন (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়), অধ্যাপক ড. মাহফুজুল হক চৌধুরী (উপাচার্য, ইন্ডিপেন্ডেট ইউনিভার্সিটি চট্টগ্রাম), অধ্যাপক ড. আল মাসুদ হাসানউজ্জামান (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়), ড. জালাজ ফিরোজ (সাবেক পরিচালক, বাংলা একাডেমি), সাধারণ সম্পাদক : অধ্যাপক ড. সাব্বীর আহমেদ (ঢাকা বিশ্ববিদ্যালয়), যুগ্ম সম্পাদক : অধ্যাপক ড. গোবিন্দ চক্রবর্ত্তী (ঢাকা বিশ্ববিদ্যালয়), কোষাধ্যক্ষ : অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব হোসেন (ঢাকা বিশ্ববিদ্যালয়), প্রচার ও প্রকাশনা সম্পাদক : ড. শরীফ আহমদ চৌধুরী (পরিচালক, বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেমোক্রেসি এন্ড ডেভেলপমেন্ট, ঢাকা)। , সদস্য : অধ্যাপক ড. মো: আনসার উদ্দীন (রাজশাহী বিশ্ববিদ্যালয়), অধ্যাপক ড. ভূঁইয়া মো. মনোয়ার কবীর (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়), অধ্যাপক ড. নাছিমা খাতুন (ঢাকা বিশ্ববিদ্যালয়), অধ্যাপক ড. শামসুন্নাহার (জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়), অধ্যাপক ড. রফিকুল ইসলাম (ঢাকা বিশ্ববিদ্যালয়), অধ্যাপক ড. এস. এম. হাসান জাকিরুল ইসলাম (শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট), ড. ফেরদৌস জামান (ইউজিসি) ড. মামুন আল মোস্তফা (ঢাকা বিশ্ববিদ্যালয়), ড. নিবেদিতা রায় (জগন্নাথ বিশ্ববিদ্যালয়), ড. আসমা বিনতে ইকবাল (জগন্নাথ বিশ্ববিদ্যালয়), নাজিয়া আরেফা (জগন্নাথ বিশ্ববিদ্যালয়) এবং শরিফুল ইসলাম (বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়)।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরেনিয়াম নিয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় অচলাবস্থা: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইউরেনিয়াম নিয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় অচলাবস্থা: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ট্রাক্টরে মাটি পরিবহনে নষ্ট রাস্তা, মাঠের ধান নিয়ে দুশ্চিন্তায় চাষিরা

ট্রাক্টরে মাটি পরিবহনে নষ্ট রাস্তা, মাঠের ধান নিয়ে দুশ্চিন্তায় চাষিরা

নিষ্ঠুর নগরীতে নিষ্পাপ ঘুম

নিষ্ঠুর নগরীতে নিষ্পাপ ঘুম

পশ্চিমবঙ্গের বিধানসভায় ‘জয় বাংলা’ স্লোগান

পশ্চিমবঙ্গের বিধানসভায় ‘জয় বাংলা’ স্লোগান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App