×

শেষের পাতা

জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে : সাবের হোসেন চৌধুরী

Icon

প্রকাশ: ৩১ মে ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জলবায়ু পরিবর্তনের  ফলে বাংলাদেশ  ক্ষতিগ্রস্ত হচ্ছে : সাবের হোসেন চৌধুরী
কাগজ প্রতিবেদক : ঢাকা-৯ আসনের সংসদ সদস্য এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী বলেছেন, জলবায়ু পরিবর্তনের সমস্যাটা বাংলাদেশ তৈরি করেনি। কিন্তু জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীর অন্যতম ক্ষতিগ্রস্ত দেশ বাংলাদেশ। গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদের পার্লামেন্ট মেম্বার ক্লাবের এলডি হলে ইউএনডিপির এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাবের হোসেন চৌধুরী বলেন, আমাদের সব উন্নয়নকে টেকসই করতে হলে পরিবেশকে ঠিক করতে হবে। আর তা না হলে জনগণ উন্নয়নের সুফল ঠিকমতো পাবে না। পরিবেশের বিজয় নিশ্চিত করতে না পারলে আমাদের বিজয় নিশ্চিত হবে না। ১৯৭১ সালে আমরা আমাদের প্রাকৃতিক সম্পদগুলো সারা বছর ব্যবহার করতে পারতাম। বর্তমানে সেই প্রাকৃতিক সম্পদ ৭ মাসের মধ্যেই ব্যবহার করে ফেলছি। দিন দিন এর ব্যবহার বাড়ছে। কয়েক বছর পর তা জুন মাসে চলে আসবে। এরও কিছুদিন পরে মে মাসে প্রাকৃতিক সম্পদগুলো শেষ হয়ে যাবে। অনেক দেশ যেভাবে প্রাকৃতিক সম্পদ ব্যবহার করছে এজন্য ৫টি পৃথিবীর দরকার। তিনি আরো বলেন, যে অঙ্গীকারই দেয়া হোক না কেন সেটা রক্ষা করতে হবে। বেশির ভাগ সময় আমরা দেখি জলবায়ুর বিষয়ে অনেক দেশ তাদের অঙ্গীকার রক্ষা করছে না। পরিবেশের ক্ষতি হলে আমাদের নিজেদেরই ক্ষতি হবে। উন্নত বিশ্ব যে পরিমাণ দূষণ করেছে সেই দূষণের ফল আজকে আমরা বাংলাদেশের মানুষ পাচ্ছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরানি ড্রোন ও রাডার স্টেশনে মার্কিন হামলা

ইরানি ড্রোন ও রাডার স্টেশনে মার্কিন হামলা

শাকিবকে নিয়ে মিষ্টি জান্নাতের ইঙ্গিতপূর্ণ পোস্ট

শাকিবকে নিয়ে মিষ্টি জান্নাতের ইঙ্গিতপূর্ণ পোস্ট

৮ বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা

৮ বিভাগে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা

একদিনে ১৩ সীমান্তে পুশ ইনের চেষ্টা, নেপথ্যে কী?

একদিনে ১৩ সীমান্তে পুশ ইনের চেষ্টা, নেপথ্যে কী?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App