×

প্রথম পাতা

ড. মোস্তাফিজুর রহমান, সম্মানীয় ফেলো, সিপিডি : সামষ্টিক অর্থনীতির সংস্কার জরুরি

Icon

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২২, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ড. মোস্তাফিজুর রহমান, সম্মানীয় ফেলো, সিপিডি : সামষ্টিক অর্থনীতির সংস্কার জরুরি
কাগজ প্রতিবেদক : গবেষণা সংস্থা সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেছেন, আইএমএফের ঋণ পেতে যেসব শর্ত দেয়া হয়েছে তাতে অনুকূল এবং প্রতিকূল- দুই ধরনের বিষয়ই আছে। তবে গুরুত্বপূর্ণ হচ্ছে, আমাদের অর্থনীতির স্বার্থে অনেকগুলো সংস্কার কর্মসূচি রয়েছে, যা এখনই করতে হবে। সাধারণভাবে বেশ কিছু সংস্কারের কথা বলছে আইএমএফ, যা আমাদের নিজেদেরই করা প্রয়োজন ছিল। গত রবিবার ভোরের কাগজকে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ব্যাংকিং খাতের সংস্কার, মুদ্রা বাজারের অস্থিরতা বা ডলার বাজার নিয়ন্ত্রণ, খেলাপি কমানো, ঋণের সুদহারের ক্যাপ তুলে নেয়া-এসব আমাদের সামষ্টিক অর্থনীতি পরিচালনার জন্য নিজেদেরই করতে হবে। তিনি বলেন, দেশের স্বার্থের অনুকূলে থাকে এমন শর্ত মানতে কোনো সমস্যা নেই। বিভিন্ন সময়ে আমরা রাজস্ব এবং ব্যাংকিং সংস্কার ও সরকারি ব্যয়ে সংস্কারের সুপারিশ করে আসছি। তবে শোনা যাচ্ছে, আইএমএফ সরকারের ভর্তুকি কমানোর বিষয়ে শর্ত দিতে পারে, আমাদের অর্থনীতির জন্য প্রতিকূলে যেতে পারে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সরকারকে সে বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে ভাবতে হবে। কারণ এ মুহূর্তে ভর্তুকি কমালে সার্বিক অর্থনীতিতে চাপ তৈরি করবে। তিনি বলেন, অতীতে আইএমএফ এ রকম অনেক শর্ত দিয়েছে, যা শতভাগ বাংলাদেশের অনুকূলে ছিল না। অনেক শর্তের কারণে বাংলাদেশ শেষ পর্যন্ত ঋণ নেয়া থেকে বিরত ছিল- এ রকম নজিরও আছে। তিনি বলেন, আইএমএফ যেসব ক্ষেত্রে ভর্তুকী বন্ধের কথা বলছে, সেগুলো আমরা কোথায় দিব, আর কোথায় দিব না- তা তাদেরকে বোঝাতে হবে। আমরা কোনো কাজ করতে পারব আর কোনো কাজ করতে পারব না- তা দলিল দস্তাবেজসহ তাদের সঙ্গে বসে কথা বলতে হবে। আমাদের অর্থনীতির স্বার্থে অনেকগুলো সংস্কার কর্মসূচি এখনই করতে হবে বলে মনে করেন এ গবেষক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৬ কিশোর মিলে হত্যা করে বন্ধু হোসাইনকে

জেল খাটার কৌতূহল ৬ কিশোর মিলে হত্যা করে বন্ধু হোসাইনকে

মাথায় আঘাত পেয়ে হাসপাতালে আর্জেন্টাইন তারকা ফুটবলার

মাথায় আঘাত পেয়ে হাসপাতালে আর্জেন্টাইন তারকা ফুটবলার

কক্সবাজার-কুয়াকাটা সৈকত উন্নয়নে মালদ্বীপের সঙ্গে সমঝোতার উদ্যোগ

কক্সবাজার-কুয়াকাটা সৈকত উন্নয়নে মালদ্বীপের সঙ্গে সমঝোতার উদ্যোগ

শেনজেন ভিসাপ্রাপ্তদের জন্য জরুরি নির্দেশনা জারি

শেনজেন ভিসাপ্রাপ্তদের জন্য জরুরি নির্দেশনা জারি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App