×

খবর

দূষণ থেকে বুড়িগঙ্গা রক্ষায় সচেতনতামূলক প্রচারণা

Icon

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২২, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : বুড়িগঙ্গা নদী দুষণের কবল থেকে রক্ষা করতে দূষণবিরোধী জনসচেতনতামূলক প্রচারণার অংশ হিসেবে ‘বুড়িগঙ্গা নদী কার্ণিভাল’ আয়োজন করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় ওয়াটারকিপার্স বাংলাদেশ কনসোর্টিয়াম এবং বুড়িগঙ্গা নদী মোর্চার যৌথ উদ্যোগে কামরাঙ্গীরচরের ঠোটা এলাকার মুসলিমবাগ টাওয়ার মাঠে ‘বুড়িগঙ্গা নদী কার্নিভাল’ উদ্বোধন করা হয়। কার্নিভাল উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে তত্ত্ব¡াবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা বাপার সভাপতি এবং মানবাধিকারকর্মী এডভোকেট সুলতানা কামালের সভাপতিত্বে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্থানীয় সংসদ সদস্য এডভোকেট মো. কামরুল ইসলাম। আলোচনায় বক্তারা বুড়িগঙ্গা নদীকে দখল ও দূষণমুক্ত করার মাধ্যমে পুনরায় জীবন্ত করে তুলতে জোর দাবি জানান। বুড়িগঙ্গা নদীর বিভিন্ন সমস্যা চিহ্নিত করে নদীপাড়ের স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সমস্যা সমাধানের প্রতি গুরুত্বারোপ ও নদীকে সম্মুখভাগে নিয়ে আসাই এ আয়োজনের মূল উদ্দেশ্য । এ সময় অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির অধ্যাপক আহমেদ কামরুজ্জামজন মজুমদার, ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক শহীদউল্লাহ মনির হোসেন চৌধুরী, লালবাগ জোন এসি একে রায় নিয়তিসহ নদী সংরক্ষক, সরকারি কর্মকর্তা ও স্থানীয় কাউন্সিলররা উপস্থিত ছিলেন। আলোচনা অনুষ্ঠানের পর শতাধিক সুসজ্জিত নৌকার অংশগ্রহণে আয়োজিত এই বর্ণাঢ্য কার্নিভাল কামরাঙ্গীরচর থানার থোটা গুদারাঘাট থেকে খোলামোড়া ঘাট পর্যন্ত নদী প্রদক্ষিণ করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটি অনুমোদন

জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটি অনুমোদন

 ‘উড়াল দেবো আকাশে’ পোস্ট দিয়ে নিখোঁজ ইউপি সদস্য

‘উড়াল দেবো আকাশে’ পোস্ট দিয়ে নিখোঁজ ইউপি সদস্য

আল্লাহ আমাদের এ জীবন দিয়েছেন পরীক্ষা করার জন্য -ছারছীনার পীর ছাহেব

আল্লাহ আমাদের এ জীবন দিয়েছেন পরীক্ষা করার জন্য -ছারছীনার পীর ছাহেব

‘ওরা আমাকে বরখাস্ত করুক’, মমতার হুঙ্কার

‘ওরা আমাকে বরখাস্ত করুক’, মমতার হুঙ্কার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App