×

শেষের পাতা

সাবের হোসেন চৌধুরী : যারা বাংলাদেশে বিশ্বাস করে না, এখনো তৎপর তারা

Icon

প্রকাশ: ২৭ আগস্ট ২০২২, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সাবের হোসেন চৌধুরী  : যারা বাংলাদেশে বিশ্বাস করে  না, এখনো তৎপর তারা
কাগজ প্রতিবেদক : ঢাকা-৯ আসনের সংসদ সদস্য এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী বলেছেন, যারা বাংলাদেশে বিশ্বাস করে না, যারা দেশের ভবিষ্যৎ নিয়ে ভাবে না, সেই অপশক্তি এখনো তৎপর আছে। শেখ হাসিনার নেতৃত্বে এই অপশক্তির বিরুদ্ধে সবাইকে সর্তক থাকার আহ্বান জানান তিনি। গতকাল শুক্রবার সকালে রাজধানীর কমলাপুর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার বিশুদ্ধানন্দ-শুদ্ধানন্দ মিলনায়তনে ২১ আগস্ট নৃশংস গ্রেনেড হামলায় সকল শহীদের আত্মার শান্তি কামনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আহতদের দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর লায়ন চিত্তরঞ্জন দাস এ অনুষ্ঠানের আয়োজন করেন। লায়ন চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক এডভোকেট কাজী নাজিবুল্লাহ হিরু, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রুবায়েত ফেরদৌস, ডিবিসি নিউজের সম্পাদক প্রণব সাহা। সাবের হোসেন চৌধুরী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন তার বাস্তবায়ন করে যাচ্ছেন তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একাত্তরে আমরা রাজনৈতিক স্বাধীনতা পেয়েছিলাম পাকিস্তানের হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে। কিন্তু বাংলাদেশ তখনো শত্রæ মুক্ত ছিল না, এখনো শত্রæ মুক্ত নয়। এই শত্রæদের বিরুদ্ধে আজও লড়াই করতে হবে। ২১ আগস্টের গ্রেনেড হামলাকে রাষ্ট্রীয় সন্ত্রাস উল্লেখ করে সাবের চৌধুরী বলেন, পৃথিবীর ইতিহাসে এমন কোনো নজির নেই যেখানে রাষ্ট্র নিজেই এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত। রাতের অন্ধকারে নয়, দিন-দুপুরে একের পর এক গ্রেনেড নিক্ষেপ করা হলো শেখ হাসিনাকে হত্যা করার জন্য। সেই গ্রেনেডগুলোর মধ্যে একটিও যদি মঞ্চে বিস্ফোরণ হতো, ১৫ আগস্টে যে কাজটি করতে পারেনি সেটি সম্পূর্ণ করতে পারত। সেদিন গ্রেনেড নিক্ষেপের পর আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করে, টিয়ার শেল নিক্ষেপ করে এবং পরবর্তী সময়ে আলামতও নষ্ট করা হয়েছে। অন্যদিকে বিকালে গোড়ানে আলী আহমদ স্কুল এন্ড কলেজের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় সাবের হোসেন চৌধুরী বলেন, একটি আধুনিক, উন্নত, সমৃদ্ধ, মানবিক, অসাম্প্রদায়িক ও কল্যাণময় বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন জাতির পিতা। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ বাস্তবায়ন হচ্ছে। নতুন প্রজন্মের মধ্যে যদি দেশপ্রেম না থাকে, তারা যদি দেশকে এগিয়ে নিতে না চায় তাহলে বাংলাদেশ এগিয়ে যাবে না। প্রতিদিন বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে স্বপ্নের সোনার বাংলাদেশ নির্মাণ করতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু

হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু

ডিভাইডারে ধাক্কা লেগে বাস উল্টে হেলপার নিহত

ডিভাইডারে ধাক্কা লেগে বাস উল্টে হেলপার নিহত

রাজধানীতে ঢাকা কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীতে ঢাকা কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

‘ধর্ষিতার বাবা নয়, গর্বিত পিতা হতে চেয়েছিলাম’

‘ধর্ষিতার বাবা নয়, গর্বিত পিতা হতে চেয়েছিলাম’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App