×

এই জনপদ

মেয়র অমিতাভ বোস : ফরিদপুরবাসীর নাগরিকসেবা নিশ্চিত করাই প্রধান লক্ষ্য

Icon

প্রকাশ: ০৮ মে ২০২২, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মেয়র অমিতাভ বোস : ফরিদপুরবাসীর নাগরিকসেবা নিশ্চিত করাই প্রধান লক্ষ্য
ফরিদপুর ও শহর প্রতিনিধি : ফরিদপুরে মেয়র অমিতাভ বোস ফরিদপুর পৌরসভার দায়িত্ব গ্রহণের পর থেকেই নাগরিকসেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। কাজের সুবিধার্থে ওয়ার্ডে ওয়ার্ডে গড়ে তুলেছেন পৌর নাগরিক কমিটি। ২৭টি ওয়ার্ডের কাউন্সিলরদের প্রত্যক্ষ সহযোগিতায় তিনি সফলও হয়েছেন। ২০২১ সালের ১০ জানুয়ারি শপথ গ্রহণ করেই তিনি অঙ্গীকার করেছিলেন নাগরিকসেবা নিশ্চিতের। ২৭টি ওয়ার্ডের কাউন্সিলরদেরও দিকনির্দেশনা দিয়েছেন এ ব্যাপারে। করোনা মহামারির মধ্যে দায়িত্ব গ্রহণ করে ফরিদপুর পৌরসভার উন্নয়ন ও জনমুখী পৌরসভা গঠনে অনন্য উদ্যোগের মধ্যে দিয়ে এক বছর কয়েক মাস অতিবাহিত করেছেন পৌর পিতা মেয়র অমিতাভ বোস। দায়িত্ব গ্রহণের প্রথমেই তিনি ফরিদপুর পৌরসভার নাগরিকদের জন্য সাক্ষাৎ উন্মুক্ত করে দিয়েছেন। পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের মাসিক বেতন-ভাতায় ধারাবাহিকতা এনেছেন। শিক্ষিত বেকার যুবকদের কর্মস্থানের ব্যবস্থা করেছেন। ফরিদপুর পৌরসভাকে নান্দনিক ও সুসজ্জিত করার লক্ষ্যে দিন-রাত কাজ করে যাচ্ছেন পৌর মেয়র। এই অল্প সময়ের মধ্যে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পাড়া-মহল্লার রাস্তা-ঘাট পাকাকরণ, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, আরসিসি ড্রেন নির্মাণ, মসজিদ, মাদ্রাসা, শ্মশান ও এতিমখানার ব্যাপক উন্নয়ন করেছেন। ফরিদপুর পৌরসভার নাগরিকসেবা এখন অনলাইনের মাধ্যমে চলছে। ট্রেড লাইসেন্স, ওয়ারিশ সার্টিফিকেট, জন্ম-মৃত্যু, নাগরিকতাসহ অন্যান্য ২২ ধরনের সার্টিফিকেট এখন পৌর নাগরিকরা ঘরে বসেই পাচ্ছেন। পৌরসভায় গিয়ে লাইনে দাঁড়াতে হচ্ছে না। এছাড়া পানির বিল, খাজনা, ট্যাক্সের টাকা অনলাইনে পরিশোধ করছেন ফরিদপুর পৌরবাসী। নাগরিকরা জানান, অনলাইনে নাগরিক সুবিধার বিষয়টি ফরিদপুর পৌরসভা একটি মডেল। ফরিদপুর পৌরসভা থেকেই প্রথম অনলাইন ওয়েব ডিজিটাল মিনিউসিপ্যালটি ও মোবাইল অ্যাপ্সটি ব্যবহার শুরু হয়। পরবর্তীতে বাংলাদেশের কয়েকটি জেলায়ও ব্যবহৃত হচ্ছে এই ডিজিটাল সুবিধা। মেয়র অমিতাভ বোস অনলাইনের ওপর জোর দিয়েছেন বলেই পৌরসভাবাসী এখন সুবিধা ভোগ করছেন। ফরিদপুর পৌরসভা এ বিষয়ে ২৭টি ওয়ার্ডে উদ্যোক্তাদের বিশেষ প্রশিক্ষণ দিয়েছে। শহরের শোভবর্ধন ছিল মেয়র অমিতাভ বোসের নির্বাচনী ওয়াদা। শহরের সড়ক ডিভাইডারের মাটি পরিবর্তন, সার প্রয়োগ এবং বিভিন্ন প্রজাতির ফুলের গাছ লাগানোর ব্যবস্থা করেছেন তিনি। বাগানের ওপর প্রশিক্ষিত লোক দিয়ে তার পরিচর্যা এবং পৌরসভার পানির গাড়ি দিয়ে ফুল গাছে প্রতিদিনই পানি দেয়ার ব্যবস্থা করেছেন। এখন ফরিদপুরের সড়কগুলোতে শোভা পাচ্ছে বিভিন্ন ধরনের ফুলের গাছ। সুপেয় পানি ফরিদপুর মেয়রের একটি চ্যালেঞ্জ। তিনি পৌরবাসীকে সুপেয় পানি সরবরাহের ব্যবস্থা করেছেন। শহরজুড়ে সোলার প্যানেলগুলো প্রতিনিয়ত পরিচর্যা করার তদারকি করেন তিনি। আগে ফরিদপুর পৌরসভার ময়লা-আবর্জনা ডাস্টবিন বা রাস্তার খোলা জায়গায় ফেলা হতো এবং এসব ময়লা সকাল ১০/১১টার আগে নেয়া হতো না। পৌর নাগরিকরা দুর্গন্ধে অতিষ্ঠ ছিলেন। অমিতাভ বোস নির্বাচনে জয়ী হওয়ার পর সড়কের বিভিন্ন স্থানে ময়লা ফেলার ড্রাম দিয়েছেন এবং ভোরের আলো ফোটার আগেই শহরের সব ময়লা তুলে নেয়ার ব্যবস্থা করেছেন। রাস্তা-ঘাট সময়মতো ঝাড়– দেয়ার ফলে রাস্তায় ধুলাবালিও কম। বর্তমানে পৌর এলাকা তৈরি হয়েছে পরিচ্ছন্ন ও ঝকঝকে নতুন এক শহর। ভোরের কাগজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে পৌর মেয়র অমিতাভ বোস বলেন, পৌরবাসীর দোরগোড়ায় সেবা পৌঁছানোর লক্ষ্যে ডিজিটাল মিউনিসিপ্যালটি সার্ভিসেস সিস্টেম তথ্য ও সেবাকেন্দ্র গঠন করা হয়েছে। এর মূল উদ্দেশ্য হলো নানামুখী নাগরিকসেবা জনগণ যেন সহজে পেতে পারেন। ফরিদপুর পৌরসভার তথ্য ও সেবাকেন্দ্র ক্রমেই ফরিদপুর পৌরবাসীর প্রধান সেবা গ্রহণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এর ফলে পৌরসভার প্রতিটি সেক্টরে কাজের গতিশীলতা ও দক্ষতা বেড়েছে ও স্বচ্ছতা এসেছে। মেয়র আরো বলেন, ফরিদপুরবাসী আমাকে ভোট দিয়ে সম্মান দিয়েছেন, এ সম্মানের প্রতিদান স্বরূপ ফরিদপুর শহরকে ঢেলে সাজাচ্ছি। নেতাদের দিক নির্দেশনা আর সুপরামর্শের ভিত্তিতে সফলতার স্বাক্ষর রাখতে পারব বলে আমি আশাবাদী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী যে উন্নয়ন করছেন; ফরিদপুর পৌরসভায়ও সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দিন-রাত কাজ করে যাচ্ছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইসরায়েলে আবারো ইরানের হামলা, আহত ১৫

ইসরায়েলে আবারো ইরানের হামলা, আহত ১৫

বাঁশখালীতে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

বাঁশখালীতে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

সালিশ বৈঠকে দুপক্ষের সংঘর্ষে নিহত ১

সালিশ বৈঠকে দুপক্ষের সংঘর্ষে নিহত ১

এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করার হুমকি দিলো ইরান

এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করার হুমকি দিলো ইরান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App