×

আন্তর্জাতিক

এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করার হুমকি দিলো ইরান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ১১:৩৭ পিএম

এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করার হুমকি দিলো ইরান

ছবি: সংগৃহীত

ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হলে হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটির ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি দেয়ার জবাবে (২২ মার্চ) আইআরজিসি এই পাল্টা হুমকি দিল। আগেরদিন শনিবার ট্রাম্প ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছিলেন।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানায়, ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলো লক্ষ্য করে হামলা চালানো হলে হরমুজ প্রণালি পুরোপুর বন্ধ করে দেওয়া হবে এবং এসব স্থাপনা পুনর্নির্মাণ না হওয়া পর্যন্ত তা আর খোলাও হবে না।

আরো পড়ুন: ইরানি দূতাবাসের ৫ কর্মীকে সৌদি আরব ছাড়ার নির্দেশ

বিবৃতিতে আইআরজিসি আরও বলেছে যে, পরবর্তী হামলাগুলোতে ইসরায়েলের বিদ্যুৎকেন্দ্র, জ্বালানি অবকাঠামো এবং তথ্য ও যোগাযোগ-প্রযুক্তি খাতকে ব্যাপকভাবে লক্ষ্যবস্তু করা হবে।

এছাড়াও যেসব আঞ্চলিক প্রতিষ্ঠানে যুক্তরাষ্ট্রের শেয়ার রয়েছে, সেগুলোও সম্পূর্ণ ধ্বংস করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি।

বিবৃতিতে আরও বলা হয়, গালফ অঞ্চলের যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, সেসব দেশের বিদ্যুৎকেন্দ্রও বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

লঘুচাপ ঘনীভূত হওয়ার আভাস, বাড়তে পারে বৃষ্টি

লঘুচাপ ঘনীভূত হওয়ার আভাস, বাড়তে পারে বৃষ্টি

চিকিৎসক সংকটে ধুঁকছে বেরোবি মেডিকেল সেন্টার, বেহাল চিকিৎসা ব্যবস্থা

চিকিৎসক সংকটে ধুঁকছে বেরোবি মেডিকেল সেন্টার, বেহাল চিকিৎসা ব্যবস্থা

আলো ঝলমলে পর্দায় শুরু কান চলচ্চিত্র উৎসব

আলো ঝলমলে পর্দায় শুরু কান চলচ্চিত্র উৎসব

শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ

শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App