×

শেষের পাতা

সাবের হোসেন চৌধুরী : দেশে দারিদ্র্য নেই বললেই চলে

Icon

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২২, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সাবের হোসেন চৌধুরী : দেশে দারিদ্র্য নেই বললেই  চলে
কাগজ প্রতিবেদক : আওয়ামী লীগের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী বলেছেন, দেশে দারিদ্র্য নেই বললেই চলে। সরকারের বিভিন্ন উদ্যোগ ও পদক্ষেপের কারণে নিম্ন আয়ের মানুষ স্বাচ্ছন্দ্যে আছে। তারপরও কোনো কোনো ক্ষেত্রে, কোনো কোনো স্থানে কিছু মানুষ স্বল্প আয়ে দিনাতিপাত করছে। তাদের জন্য সরকার টিসিবি এবং ওএমএস চালু করেছে। যাদের সামর্থ্য আছে তারাও এখান থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করছে। গতকাল বুধবার বিকালে রাজধানীর মুগদা থানাধীন ৭১নং ওয়ার্ডে একটি ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। কাউন্সিলর খাইরুজ্জামানের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে নিম্ন আয়ের ১৪শ পরিবারের মধ্যে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। রমজান মাসে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণের আয়োজনকে সাধুবাদ জানিয়ে তিনি আরো বলেন, সমাজের বিত্তবানরা যদি এগিয়ে আসেন তাহলে নিম্ন আয়ের মানুষের উপকার হয়; যদি একজন মানুষ পাঁচজন মানুষের দায়িত্ব নেয় তাহলে সমাজের উপকার হয়। আজ ক্ষুদ্র আকারে ১৪শ পরিবারকে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ভবিষ্যতে আরো বড় আকারে সে ধারা অব্যাহত থাকবে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- কাউন্সিলর শফিকুল আলম শামীম, মুগদা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর মোশারফ হোসেন বাহার ও আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু

হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু

ডিভাইডারে ধাক্কা লেগে বাস উল্টে হেলপার নিহত

ডিভাইডারে ধাক্কা লেগে বাস উল্টে হেলপার নিহত

রাজধানীতে ঢাকা কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীতে ঢাকা কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

‘ধর্ষিতার বাবা নয়, গর্বিত পিতা হতে চেয়েছিলাম’

‘ধর্ষিতার বাবা নয়, গর্বিত পিতা হতে চেয়েছিলাম’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App