×

খবর

ঢাকা বিশ্ববিদ্যালয় : শিক্ষার্থীদের বৃত্তি দিতে অনুদান দিল দুটি প্রতিষ্ঠান

Icon

প্রকাশ: ১৫ জুলাই ২০২১, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছ¡ল শিক্ষার্থীদের বৃত্তি প্রদানে ফার গ্রুপের পক্ষ থেকে ছয় লাখ টাকা এবং রয়েল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পার পক্ষ থেকে ১০ লাখ টাকার অনুদান দেয়া হয়েছে। অনুদান থেকে বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের ২৫ ছাত্রীকে প্রতি মাসে চার হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হবে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের কাছে ফার গ্রুপের ডিরেক্টর এন্ড সিইও মুতাসিম দাইয়ান এবং রয়েল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পার ম্যানেজিং ডিরেক্টর মো. আমিনুল হক শামিম পৃথকভাবে অনুদানের চেক হস্তান্তর করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈন এবং বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের আর্থিক অসচ্ছ¡ল মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানে অনুদান দেয়ায় দাতা প্রতিষ্ঠানের সবাইকে ধন্যবাদ জানান। বিজ্ঞপ্তি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিংগাইরে খাল ভরাট করে মাটির রমরমা বাণিজ্য

সিংগাইরে খাল ভরাট করে মাটির রমরমা বাণিজ্য

তেহরানে গোয়েন্দা বিষয়ক মন্ত্রীকে লক্ষ্য করে হামলা

তেহরানে গোয়েন্দা বিষয়ক মন্ত্রীকে লক্ষ্য করে হামলা

সদরপুরে আটকা পড়া শিশু,ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

সদরপুরে আটকা পড়া শিশু,ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

জাবিতে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জাবিতে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App