×

রাজনীতি

সেলিম উদ্দিন

ইসলামী আন্দোলনে কারো পক্ষে অবসর নেওয়ার সুযোগ নেই

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৬, ০৩:২৩ পিএম

ইসলামী আন্দোলনে কারো পক্ষে অবসর নেওয়ার সুযোগ নেই

ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, ‘ইসলামী আন্দোলনে কারো পক্ষে অবসর নেওয়ার সুযোগ নেই। কারণ, এ কাজ আমাদের প্রত্যেকের ওপরই ফরজ করে দেওয়া হয়েছে।’

শুক্রবার (২২ মে) সকালে রাজধানীর একটি মিলনায়তনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের হাতিরঝিল অঞ্চল আয়োজিত ছাত্র ইসলামী আন্দোলনের সাবেক জনশক্তিদের প্রীতি সম্মিলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেলিম উদ্দিন বলেন, ‘ইসলামী আন্দোলনের পথচলা অতীতে যেমন ফুল বিছানো ছিল না, এখনো নয়। এক সমস্যাসংকুল, কণ্টকাকীর্ণ ও সংকীর্ণ পথেই ইসলামী আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিতে হয়েছে। যুগে যুগে যারাই মানুষের কাছে দ্বীনের দাওয়াত দিয়েছেন, তাদের ওপরই নেমে এসেছে অবর্ণনীয় জুলুম-নির্যাতন। নবী-রাসূলগণও বিরুদ্ধবাদী কুফরি শক্তির হাত থেকে রেহাই পাননি। তাদের কাউকে কাউকে হত্যাও করা হয়েছে। বিশ্বনবী (সা.)-কেও তা থেকে রেহাই দেওয়া হয়নি; বরং কাফেরদের নির্মম নির্যাতনের কারণে তাকে জন্মভূমি থেকে মদিনায় হিজরত করতে হয়েছে।’

তিনি বলেন, ‘ইতিহাসের সেই ধারাবাহিকতায় স্বৈরাচারী ও ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার আমাদের শীর্ষ নেতাদের নির্মম ও নিষ্ঠুরভাবে হত্যা করেছে। অথচ আল্লাহর ওপর ঈমান আনা ছিল তাদের বড় অপরাধ।’

তিনি আরো বলেন, ‘প্রত্যেক নবী-রাসূলই এ মিশন ও ভিশন নিয়েই দুনিয়াতে প্রেরিত হয়েছিলেন। রাসূল (সা.)-ও একই দায়িত্ব নিয়ে দুনিয়াতে এসেছিলেন এবং তার সাহাবিগণও সে দায়িত্ব পালন করে গেছেন। আল্লাহ তাআলার খলিফা হিসেবে সে দায়িত্ব এখন আমাদের ওপর বর্তেছে। মূলত, মানব রচিত বিধান দিয়ে মানুষের কল্যাণ সম্ভব নয়। তাই কোরআন-সুন্নাহর আদর্শের ভিত্তিতে পুরো বিশ্বকে পরিবর্তনের জন্য আমাদের নতুন প্রজন্মকে বৈশ্বিক চ্যালেঞ্জ নিতে হবে। এ দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়া বা পিছপা হওয়ার কোনো সুযোগ নেই।’

তিনি জীবনকে ইসলামের রঙে রাঙানো এবং দ্বীন প্রতিষ্ঠার প্রত্যয়ে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি শহীদদের স্বপ্ন বাস্তবায়ন ও অসমাপ্ত কাজ সমাপ্ত করতে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান।

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও অঞ্চল পরিচালক হেমায়েত হোসাইনের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সহকারী অঞ্চল পরিচালক আতাউর রহমান সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন তেজগাঁও দক্ষিণ থানা আমির ইঞ্জিনিয়ার নোমান আহমেদী, হাতিরঝিল পূর্ব থানা আমির জিল্লুর রহমান, পশ্চিম থানা আমির নুরুল ইসলাম আকন্দ, শিল্পাঞ্চল থানা আমির কলিম উল্লাহ এবং তেজগাঁও উত্তর থানা আমির আহসান উল্লাহ প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাসুলের বিচারব্যবস্থাকে অবজ্ঞা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

গোলাম পরওয়ার রাসুলের বিচারব্যবস্থাকে অবজ্ঞা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী

ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত

এক বছরে কৃষি খাতে খেলাপি ঋণ বেড়েছে ২৯০ শতাংশ

এক বছরে কৃষি খাতে খেলাপি ঋণ বেড়েছে ২৯০ শতাংশ

বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা হলে দৃঢ় হাতে দমন করা হবে

প্রতিমন্ত্রী বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা হলে দৃঢ় হাতে দমন করা হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App