×

রাজনীতি

আইনমন্ত্রী

জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ পিএম

জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে

ফাইল ছবি

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান বলেছেন, মানবাধিকার কমিশন ও গুম কমিশনের বিষয়ে নানা প্রশ্ন রয়েছে। পাশাপাশি জুলাই সনদের কিছু অংশে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে, বিএনপি তার অঙ্গীকার অনুযায়ী সংশোধন করে বাস্তবায়ন করবে।

তিনি বলেন, আমরা ব্যর্থ হলে বাংলাদেশ গভীর অন্ধকারের দিকে এগিয়ে যাবে। রাজনৈতিক অপসংস্কৃতি যদি আবার সামনে আসে এবং আমরা লক্ষ্যচ্যুত হই, তবে আগামী প্রজন্মের সামনে একটি অন্ধকার ভবিষ্যৎ হাতছানি দেবে, যা আমরা কোনোভাবেই চাই না। 

শুক্রবার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় যশোর জেলা আইনজীবী সমিতির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মতবিনিময় সভার শুরুর আগে মন্ত্রী আইনজীবী সমিতির নতুন ভবনের নামফলক উন্মোচন করেন এবং বারের ভবন ও লাইব্রেরির উন্নয়নের জন্য ১৮ লাখ টাকা বরাদ্দের প্রতিশ্রুতি দেন।

মন্ত্রী আরও বলেন, অপরাধী যেই হোক তাকে বিচারের মুখোমুখি হতে হবে। উদাহরণ হিসেবে তিনি জানান, দীর্ঘ ১০ বছর পরেও তনু হত্যা মামলার আসামি আটক করা সম্ভব হয়েছে।

তিনি বলেন, হাতের কালির দাগ মুছে যাওয়ার আগেই ফ্যামিলি কার্ডের পাইলট প্রজেক্টের কার্যক্রম শুরু করা হয়েছে যা সরকারের জনকল্যাণমুখী কাজের একটি বড় দৃষ্টান্ত। 

মন্ত্রী জোর দিয়ে বলেন, আমরা মুক্তিযুদ্ধের চেতনায়, ৯০-এর গণঅভ্যুত্থানের চেতনায় এবং ২০২৪-এর জুলাই যোদ্ধাদের রক্তের চেতনায় এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে হযরত মোহাম্মদ (সা.)-এর ন্যায়পরায়ণতার দৃষ্টান্ত স্থাপিত হবে এবং প্রধানমন্ত্রীর দেওয়া সকল প্রতিশ্রুতি রক্ষিত হবে।

যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপির ভাইস-চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, যশোর-৫ আসনের এমপি অ্যাডভোকেট গাজী এনামুল হক, জেলা জজ মাহমুদা খানম এবং জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। 

অনুষ্ঠান পরিচালনা করেন যশোর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এম এ গফুর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App