×

জাতীয়

‘দেশে জ্বালানি তেল ও গ্যাসের কোনো সংকট নেই’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৯:০২ পিএম

‘দেশে জ্বালানি তেল ও গ্যাসের কোনো সংকট নেই’

ছবি: সংগৃহীত

দেশে জ্বালানি তেল ও গ্যাসের কোনো সংকট নেই বলে সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি আরও জানান, জ্বালানির দাম কম থাকলে তা অপচয় ও পাচারের সুযোগ তৈরি করে। সেই পাচার রোধ করে শৃঙ্খলা আনার লক্ষ্যেই কিঞ্চিৎ মূল্য বৃদ্ধি করা হয়েছে

সোমবার (২০ এপ্রিল) জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার আনা মুলতবি প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। ডেপুটি স্পিকার কায়সার কামাল অধিবেশনের সভাপতিত্ব করেন ।

জ্বালানির দাম বৃদ্ধির যৌক্তিকতা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনায় জনগণের সুবিধার্থে একটি সহনীয় মাত্রায় জ্বালানি তেল ও গ্যাসের মূল্য বৃদ্ধি করা হয়েছে। তিনি বলেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে জাতীয় অর্থনীতি আর তা বহন করতে পারছিল না, তাই এ সিদ্ধান্ত নিতে হয়েছে।

বিরোধী দলীয় নেতার অভিযোগের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ৩০০ বিধিতে ইতোমধ্যে পরিসংখ্যানসহ বিবৃতি দিয়েছেন, যেখানে স্পষ্টভাবে দেখানো হয়েছে দেশে জ্বালানি তেল ও গ্যাসের কোনো সংকট নেই। তিনি বলেন, বিষয়টি এখন জাতির কাছে পরিষ্কার। তাই সংসদ মুলতবি রেখে আলোচনার প্রয়োজন নেই।

তিনি বলেন, সংসদ মুলতবি না করে ৬৮ বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা হতে পারে। স্পিকারের কাছে অনুরোধ থাকবে, তিনি যেন বিরোধী দলীয় নেতাকে এই বিধিতে নোটিশ দেওয়ার সুযোগ দেন। সংসদ নেতার উপস্থিতিতে আমরা সেখানে গঠনমূলক আলোচনা করতে পারি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অপপ্রচার ঠেকাতে ইউনেস্কোর সহায়তা চাইল তথ্যমন্ত্রী

অপপ্রচার ঠেকাতে ইউনেস্কোর সহায়তা চাইল তথ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ছাত্রী নিখোঁজ, ৫ দিনেও মেলেনি সন্ধান

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ছাত্রী নিখোঁজ, ৫ দিনেও মেলেনি সন্ধান

কক্সবাজার-২ ও ঝালকাঠি-১ আসনের  নির্বাচনি নথি হেফাজতের নির্দেশ

কক্সবাজার-২ ও ঝালকাঠি-১ আসনের নির্বাচনি নথি হেফাজতের নির্দেশ

সাভারে ট্রাকসহ খাদ্য অধিদপ্তরের চাল জব্দ, আটক ৩

সাভারে ট্রাকসহ খাদ্য অধিদপ্তরের চাল জব্দ, আটক ৩

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App