×

রাজনীতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ মার্চ ২০২৬, ০৩:১৮ এএম

 ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল

ছবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল (ভিডিও থেকে নেওয়া)

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ‘রাজবন্দিদের মুক্তি’ ও ‘পুলিশ হত্যার বিচার’ দাবিতে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। ২০২৪ সালের জুলাই গণআন্দোলনের পর ক্যাম্পাসে এটিই তাদের প্রথম প্রকাশ্য মিছিল।

রোববার (২২ মার্চ) ভোরে এই ঝটিকা মিছিল হয়েছে বলে জানা যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই মিছিলের একটি ভিডিওতে দেখা যায় যে,প্রায় ১০ থেকে ১৫ জন নেতাকর্মীর ওই মিছিলে ‘জয় বাংলা’, ‘শেখ হাসিনা আসবে’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে।

মিছিলটি টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সময় অবস্থান শেষে দ্রুত এলাকা ত্যাগ করে। 

পরবর্তীকালে আওয়ামী লীগ ও ছাত্রলীগের অফিশিয়াল ফেসবুক পেজে এই মিছিলের ভিডিও ছড়িয়ে পড়ে। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ সাংবাদিকদের জানিয়েছেন, ভোর ৬টা থেকে সাড়ে ৬টার দিকে ১০ থেকে ১৫ জনের একটি দল ঢাবি মেট্রোরেল স্টেশন থেকে নেমে রাজু ভাস্কর্যের সামনে এসে মিনিটখানেক অবস্থান করে দ্রুত সটকে পড়ে।

তিনি বলেন, ‘আমি ভিডিওটি দেখেছি, তবে সেখানে পরিচিত কাউকে শনাক্ত করা যায়নি। বিশ্ববিদ্যালয়ের কোনও কর্মচারী বা তাদের সন্তানরা এর সঙ্গে যুক্ত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের একটি বিশেষ ইউনিট বিষয়টি নিয়ে কাজ করছে।’

এদিকে ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠনের মিছিল হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করে জাতীয় ছাত্রশক্তির একটি প্রতিনিধি দল সন্ধ্যায় শাহবাগ থানায় গিয়ে ওসির সঙ্গে কথা বলেন।

উল্লেখ্য, গত বছর ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

 ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল

দেশের সব পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা পাম্প মালিকদের

দেশের সব পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা পাম্প মালিকদের

ইসরায়েলে আবারো ইরানের হামলা, আহত ১৫

ইসরায়েলে আবারো ইরানের হামলা, আহত ১৫

বাঁশখালীতে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

বাঁশখালীতে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App